ঢাকা, ৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রধান নির্বাচক আসেননি। তবে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতির প্রথম দিনেই আতহার আলী খানকে নিয়ে মাঠে হাজির মাত্রই নির্বাচকের দায়িত্ব পাওয়া আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেতনভুক্ত হয়েও অন্য দুজনের একরকম খন্ডকালীন দায়িত্ব পালন নিয়ে অনেক কথা চালু আছে ক্রিকেটাঙ্গনে। আশার কথা, একই দায়িত্বে পুরো সময় দেওয়ার প্রতিশ্র"তিই দিলেন ১৯৯৭ সালে বাংলাদেশের আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক আকরাম,"আমি প্রতিদিনই প্র্যাকটিসে আসবো।"
কোচ আর অধিনায়ককে ছাড়াই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন কোচ শন উইলিয়ামস ছুটিতে নিজ দেশ অস্ট্রেলিয়ায়। শুক্রবার রাতে তার ঢাকায় ফেরার কথা। আফ্রো --- এশিয়া কাপের টুয়েন্টি টুয়েন্টি খেলে ফেরা অধিনায়ক আশরাফুলসহ আব্দুর রাজ্জাক ও তামিম ইকবাল দিনের প্রথম দুটো সেশন থেকে ছুটি নিয়েছেন। তবে বিকেলে বসুন্ধরা গোল্ডস জিমে স্ট্রেন্থ সেশনে যোগ দিয়েছেন তারা। অলরাউন্ডার সাকিব আল হাসান এক নিকটাত
bdnews24