২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো আমাদের পাশেই আছে লারা : ব্রাভো

আন্তর্জাাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাতে কি! ওয়েস্ট ইন্ডিজ দলের পাশে আছেন ঠিকই ব্রায়ান লারা। বিশ্বাস হচ্ছে না? ডোয়াইন ব্রাভোর কথা শুনলেই বুঝতে পারবেন পুরো ব্যাপারটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

লন্ডন, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- আন্তর্জাাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাতে কি! ওয়েস্ট ইন্ডিজ দলের পাশে আছেন ঠিকই ব্রায়ান লারা। বিশ্বাস হচ্ছে না? ডোয়াইন ব্রাভোর কথা শুনলেই বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড -- ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজের তৃতীয় টেস্ট। ডোয়াইন ব্রাভো অপেক্ষায় আছেন কখন শুরু হবে ম্যাচ আর কাজে লাগাবেন লারার উপদেশগুলো। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কীভাবে এখনো দলের পাশেই আছেন তা বোঝাতে অলরাউন্ডার ব্রাভো বলেছেন, " এই গত সোমবারও আমি ব্রায়ানের সঙ্গে ফোনে কথা বলেছি। লন্ডনে পৌঁছেই ও আমাকে ফোন করেছিল। এখনকার সব ঘটনাই ওর জানা। দলের পারফর্ম্যান্স সম্পর্কে ও এখনো খুব আগ্রহী। লর্ডসে (যে ম্যাচটি ড্র করেছিল ওয়েস্টইন্ডিজ) তো ও ড্রেসিংরুমেই হাজির ছিল।" ব্রাভো মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটার না থাকলেও ব্রায়ান লারার এখনো অনেক দেয়ার আছে ওয়েস্ট ইন্ডিজকে এবং 'ত্রিনিদাদের রাজা' তা দেয়ার চেষ্টাই করছেন," খেলা ছাড়ার পরও ও তরুণদের জন্য সময় বের করতে পারছে --- এটা দেখতে সত্যিই চমৎকার লাগে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হৃদয়ে ব্রায়ানের জন্য বিশেষ একটা জায়গা আছে। ওর এখনো অনেক দেয়ার আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে। ব্যাটসম্যানদের কোনো সমস্যা হলে, তা খেলোয়াড়টি ক্রিস গেইলই হোক বা ডোয়াইন স্মিথ, ওদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ব্যর্থ হলে ও আমার মাধ্যমেও প্রয়োজনীয় উপদেশ পৌঁছে দেয়।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৬০৯ ঘ.