২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় আবার অস্ট্রেলিয়ান কোচ?

টম মুডির পর বোধহয় আবার এক অস্ট্রেলীয়কেই কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে শ্রীলঙ্কা। এখনো নিশ্চিত করে কিছু বলার সময় যদিও আসেনি, তবে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের আগ্রহ দেখে মনে হচ্ছে নির্ঘাত মুডির দেশ থেকেই আসছেন মাহেলা জয়াবর্ধনেদের কোচ। শ্রীলঙ্কা ক্রিকেট এ পর্যন্ত দুজনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বলে জানা গেছে। দুজনই অস্ট্রেলীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 08:47 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

সিডনি, ৬ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- টম মুডির পর বোধহয় আবার এক অস্ট্রেলীয়কেই কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে শ্রীলঙ্কা। এখনো নিশ্চিত করে কিছু বলার সময় যদিও আসেনি, তবে, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের আগ্রহ দেখে মনে হচ্ছে নির্ঘাত মুডির দেশ থেকেই আসছেন মাহেলা জয়াবর্ধনেদের কোচ। শ্রীলঙ্কা ক্রিকেট এ পর্যন্ত দুজনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বলে জানা গেছে। দুজনই অস্ট্রেলীয়। প্রথম বিবেচনায় আছেন সম্ভবত নিউ সাউথ ওয়েলসের কোচ ট্রেভর বেলিস। সিডনি মর্নিং হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে বেলিস জানিয়েছেন এক আনুষ্ঠানিক সাক্ষাৎকারের জন্য আগামী ১৪ জুন কলম্বোয় আসবেন তিনি। শ্রীলঙ্কার বোর্ড চাইলে দায়িত্বটা নিতে পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন '৮০ ও '৯০ --- এর দশকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিউ সাউথ ওয়েলসের হয়ে ৫৮টি ম্যাচ খেলা বেলিস," এ --- তো আন্তর্জাতিক ক্রিকেটের অপেক্ষাকৃত ভালো একটা দলের সঙ্গে কাজ করার সুযোগ। সুতরাং ওদের (শ্রীলঙ্কা) কথা না শুনতে হলে আপনাকে বোকা হতে হবে। এবং কোনো প্রস্তাব এলে তা ফিরিয়ে দেয়াও হবে বোকামী। প্রায় এক সপ্তাহ আগে সাক্ষাৎকারে আমার কাছ থেকে কী প্রত্যাশা করা হতে পারে এ সম্পর্কে টম (মুডি) -- এর কাছে জানতে চেয়েছিলাম। এখন আমি শুধু ওখানে যাওয়া এবং ওরা কী বলে তা শোনার অপেক্ষায়।" সম্ভাব্য কোচ হিসেবে শ্রীলঙ্কার বিবেচনাধীন দ্বিতীয়জনের নাম টেরি অলিভার। কুইন্সল্যান্ডের এই কোচ ইতোমধ্যে একবার শ্রীলঙ্কার বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৪২০ ঘ.