২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়াকে ১১০ রানের টার্গেট দিয়েছে আফ্রিকা

টসে জিতে আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শোয়েব মালিক। এশিয়া অধিনায়ক যে ভুল করেননি তা প্রমান করতে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। ভারতের শ্রীশান্তের সঙ্গে বোলিং উদ্বোধন করতে এসে নিজের প্রথম ওভারই মেডেন। তারপর মাত্র ৪ ওভার বল করার সুযোগে ১৭ রানে ২ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। ৪ ওভারে মাত্র ১২ রানে ১ উইকেট নিয়ে বাংলাদেশের রাজ্জাক সবচেয়ে হিসেবী বোলার। সঙ্গে দলের অন্যরাও ভালো করায় আফ্রো এশিয়া কাপের একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আফ্রিকা ৮ উইকেটে ১০৯ রানের বেশি এগোতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:24 PM

ব্যাঙ্গালোর, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- টসে জিতে আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শোয়েব মালিক। এশিয়া অধিনায়ক যে ভুল করেননি তা প্রমান করতে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। ভারতের শ্রীশান্তের সঙ্গে বোলিং উদ্বোধন করতে এসে নিজের প্রথম ওভারই মেডেন। তারপর মাত্র ৪ ওভার বল করার সুযোগে ১৭ রানে ২ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। ৪ ওভারে মাত্র ১২ রানে ১ উইকেট নিয়ে বাংলাদেশের রাজ্জাক সবচেয়ে হিসেবী বোলার। সঙ্গে দলের অন্যরাও ভালো করায় আফ্রো এশিয়া কাপের একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আফ্রিকা ৮ উইকেটে ১০৯ রানের বেশি এগোতে পারেনি।

কাগজে --- কলমে প্রতিপক্ষের সঙ্গে তুলনাতেই আসার মতো নয় বলে তন্ময় মিশ্রর আফ্রিকা যে খুব সুবিধা করতে পারবে না তা অনেকটা অনুমিতই ছিল। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল আফ্রিকা। তারওপর স্কোর ১৫ ওভারে ৬ উইকেটে ৬৫ অথচ তখনও ওপেনার লুটস বসম্যানকে ৪৭ বলে মাত্র ২৭ রান নিয়ে ব্যাট করতে দেখে মনে হচ্ছিল তার একটু উদ্যোগহীনতার জন্যেই বুঝি হেসে -- খেলেই জয়ের দিকে এগোনোর সুযোগ পেয়ে যাচ্ছে এশিয়া। কিন্তু শেষ দিকে বসম্যানই একশ পার করিয়েছেন আফ্রিকাকে। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে শ্রীশান্তের বলে কট বিহাইন্ড হওয়ার সময় স্কোরবোর্ডে তার নামের পাশে লেখা হয়েছে ৫৫ বলে ৩ ছক্কা আর ৩ চারে ৫২ রান! তার মানে দক্ষিণ আফ্রিকার এই ওপেনার তার ইনিংসের শেষ ৮ বলে নিয়েছেন ২৫ রান!

এশিয়া একাদশের আফ্রিদি,তামিম ইকবাল, শোয়েব মালিকদের কেউ ওরকম ঝড় শুরু থেকেই বইয়ে দিলে এ ম্যাচ খুব একটা জমার কথা নয়। অন্যরকম হলে এশীয়দের দুশ্চিন্তায় ফেলতেই পারে তারকাহীন আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর

আফ্রিকা ২০ ওভারে ১০৯/৮ ( বসম্যান ৫২, বোদি ১২, ওউমা ৪, মিশ্র ৬, ওবান্দা ১, দেবেংওয়া ২, ওধিয়াম্বো ৯, মর্কেল অপ. ৮, শাবালালা ২, মুপারিওয়া অপ. ১, মাশরাফি ২/১৭, শ্রীশান্ত ২/২৬, মাহরুফ ১/২১, রাজ্জাক ১/১২. আফ্রিদি ১/৩১)

ক্রিকইনফোর সহায়তায়

বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/২১৫৪ ঘ.