২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ফ্লিনটফের সেই ঘটনা আমাদের ক্ষতি করেছিল : মাইকেল ভন

বিশ্বকাপে ইংল্যান্ড কাঙ্খিত ফল না পাওয়ায় অ্যান্ড্রু ফ্লিনটফকে দায়ী করেছেন মাইকেল ভন। মঙ্গলবার দ্য গার্ডিয়ানকে ইংল্যান্ডের অধিনায়ক আকারে --- ইঙ্গিতে বলেছেন, ফ্লিনটফ মদ খেয়ে মাতলামোর সেই ঘটনা না ঘটালে দলের পারফরম্যান্স আরো ভালো হতে পারতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 12:58 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

লন্ডন, ৫ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- বিশ্বকাপে ইংল্যান্ড কাঙ্খিত ফল না পাওয়ায় অ্যান্ড্রু ফ্লিনটফকে দায়ী করেছেন মাইকেল ভন। মঙ্গলবার দ্য গার্ডিয়ানকে ইংল্যান্ডের অধিনায়ক আকারে --- ইঙ্গিতে বলেছেন, ফ্লিনটফ মদ খেয়ে মাতলামোর সেই ঘটনা না ঘটালে দলের পারফরম্যান্স আরো ভালো হতে পারতো। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর সেই রাতেই কয়েকজন সতীর্থকে নিয়ে নৌবিহারে বেরিয়ে পড়েন ফ্লিনটফ। উদ্দেশ্য মদ্যপান। তা তারা করেছিলেনও। মাতাল অবস্থায় নৌকাতেই পাওয়া যায় তাকে। বিশ্বকাপের মতো আসরে গিয়ে এমন দায়িত্বহীন আচরণ করায় সহ --- অধিনায়কত্ব হারান ফ্লিনটফ। এতদিন সেই ঘটনা নিয়ে কিছু বলেননি মাইকেল ভন। তবে গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে দল খুব ভালো না করার পেছনের কারণ হিসেবে সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন," আমরা বিশ্বকাপে গিয়েছিলাম ইতিবাচক মনোভাব নিয়ে। কিন্তু দুর্ভাজনকভাবে এমন ঘটনাও ঘটেছে যার প্রভাব পড়েছে দলের ওপর। মানতেই হবে, ফ্রেডালোর ঘটনা দলের ওপর, বিশেষ করে দলের মনোবলের ওপর প্রভাব ফেলেছিল।" ভন জানিয়েছেন ওই ঘটনার পর থেকে দলের অন্যরা নাকি হোটেলের বাইরে যাওয়ার সাহসই করতেন না, ফলে তাদের সময়টা কাটতো একেবারেই আনন্দহীনভাবে," সব ব্যাপারেই আমরা খুব বেশি সিরিয়াস হয়ে পড়েছিলাম। ব্যাপারটা শুনে কারো কারো বোকামী মনে হতে পারে, তবে সত্যি হলো, আমরা সবাই খুব চিন্তিত আর বেপরোয়া হয়ে গিয়েছিলাম। ওই অবস্থা থেকে মুক্তির কোনো উপায় ছিল না।" বিশ্বকাপে খেলোয়াড়দের শেষের দিনগুলোকে আনন্দহীন করে তোলার জন্য দায়ী করলেও দলে ফ্লিনটফের গুরুত্ব ঠিকই স্বীকার করেন মাইকেল ভন। ক'দিন আগে অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ভনের ধারনা ওই চোট কাটিয়ে আগের রূপে ঠিকই মাঠে ফিরবেন ফিনটফ," ওকে পেলে দল আরো শক্তিশালী হয় এটা তো মানতেই হবে। আমি সবে হাঁটুর চোট সারিয়ে ফিরলাম, ও -- ও অতীতে অ্যাঙ্কেলের চোট সারিয়ে ফিরেছে। অবশ্যই আবারও ফিরবে।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসি/১৮৪৭ ঘ.