২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এত তাড়াতাড়ি সুযোগ পাবেন ভাবেননি মাহমুদুল্লাহ রিয়াদ

প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা শেষে বিসিবির একাডেমীতেই ছিলেন। সেখান থেকে দুই দিনের ছুটি নিয়ে সোমবারই নিজের শহর ময়মনসিংহে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম থেকে যখন তাকে ফোন করা হয়, তখন নিজ এলাকা সেহড়ায় বন্ধুদের আড্ডার মধ্যমণি বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পাওয়া এই অফস্পিনিং অলরাউন্ডার,"আমার বাংলাদেশ দলে চান্স পাওয়াটা বন্ধুরাই উদযাপন করছে বেশি। ওরা সবাই আমাকে মিষ্টি খাওয়ালো। তবে রাতে সবাইকে ডিনার করাবো আমিই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, ৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা শেষে বিসিবির একাডেমীতেই ছিলেন। সেখান থেকে দুই দিনের ছুটি নিয়ে সোমবারই নিজের শহর ময়মনসিংহে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম থেকে যখন তাকে ফোন করা হয়, তখন নিজ এলাকা সেহড়ায় বন্ধুদের আড্ডার মধ্যমণি বাংলাদেশ দলে প্রথমবারের মতো জায়গা পাওয়া এই অফস্পিনিং অলরাউন্ডার,"আমার বাংলাদেশ দলে চান্স পাওয়াটা বন্ধুরাই উদযাপন করছে বেশি। ওরা সবাই আমাকে মিষ্টি খাওয়ালো। তবে রাতে সবাইকে ডিনার করাবো আমিই।" অবাক করার মতো বিষয় হলো, সবার আগে তাকে খবরটা কোনো নির্বাচক কিংবা কোনো ক্রিকেটার দেননি। "বিকেলে এনটিভিতে দেখলাম আমি শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে আছি। পরে অবশ্য শাহরিয়ার নাফীসসহ আরো কয়েকজন ক্রিকেটার ফোন করেছিল। তবে সবার আগে টিভি থেকেই খবরটা জেনেছি।" তাকে ওয়ানডে দলে অন্তর্ভূক্ত করার যুক্তি তুলে ধরতে গিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন,"রিয়াদের অন্তর্ভূক্তিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন একজনকে চাইছিলাম যাকে দিয়ে বোলিং আক্রমণে বৈচিত্র্য আনা যায়। গত বেশ কিছুদিন ধরে ও ভালো খেলে আসছে বিভিন্ন পর্যায়ে। ওর মতো অফ স্পিনারকেই খুঁজছিলাম আমরা। যার ব্যাটিং এবং ফিল্ডিংটাও দলের খুব কাজে লাগবে।" এমনিতে বাংলাদেশের বোলিংকে গৎবাঁধাই ধরা হয়। দুইজন পেসার দিয়ে শুরু করে এরপর একে একে তিন বাঁহাতি স্পিনার। আবার বৈচিত্র্য আনার চেষ্টা থাকলেও সেরকম কাউকে পাওয়া যাচ্ছিল না। কারণ ইতিমধ্যেই বাংলাদেশ বাঁহাতি স্পিনারদের জন্য রীতিমতো উর্বরা ভূমি হয়ে গেছে। গন্ডায় গন্ডায় বাঁহাতি স্পিনার তৈরি হচ্ছেন, কিন্তু অফ স্পিনার নিঁখোজ। মাঝে কয়েকজনকে দিয়ে চেষ্টা বিফলে গেছে। ফাহিম মুনতাসির সুমিত কিংবা জামালউদ্দিন বাবুদের কেউই সেভাবে বাংলাদেশ দলের চাহিদা পূরণ করতে পারেননি। তাদের পরিণতি ভালো করেই জানা আছে সদ্যসমাপ্ত প্রিমিয়ার ক্রিকেট লিগে ভিক্টোরিয়ার হয়ে ১৪ ম্যাচে ৪৫১ রান ও ৭ উইকেট পাওয়া এই অলরাউন্ডারের। তবে প্রিমিয়ার ক্রিকেটই শুধু তার বাংলাদেশ দলে জায়গা পাওয়ার সূচক ছিল না। একাডেমী দল এবং বাংলাদেশ 'এ' দলের হয়েও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পাওয়া পুরস্কার পাওয়ার আনন্দ আছে ঠিকই। তার চেয়ে বেশি আছে আস্থার প্রতিদান দেওয়ার তাড়না,"এখনই বাংলাদেশ দলে জায়গা পাবো, এমন প্রত্যাশা তেমন একটা ছিল না। আশায় ছিলাম যে কোনো একদিন সুযোগ পাবো। যাক, সুযোগ যখন পেয়েই গেলাম, আমার প্রথম কাজ হবে নিজের যোগ্যতা প্রমাণ করা। নির্বাচকরা ভেবেছেন, আমি খেললে দলের বোলিংয়ে একটা ভেরিয়েশন আসবে। সেটা খুব ভালোভাবে বোঝাতে পারাই আমার লক্ষ্য।" ঢাকার ইবাইস ইউনিভার্সিটিতে বিবিএ --- তে পড়