২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলরা আফ্রো এশিয়া অভিযানে যাচ্ছেন সোমবার

ফোন ধরেই জানালেন, বিসিবি অফিস থেকে বাসায় ফিরছেন। "নতুন অধিনায়কের সঙ্গে কোনো মিটিং ছিল নাকি?" পাল্টা প্রশ্নে মোহাম্মদ আশরাফুল হাসতে হাসতে জানালেন,"আরে না, পাসপোর্ট আনতে গিয়েছিলাম।" এমনিতে ক্রিকেটারদের পাসপোর্ট বিসিবি অফিসেই জমা থাকে। ব্যক্তিগত কাজে দেশের বাইরে না গেলে সেগুলো আনারও প্রয়োজন পড়ে না। তবে এবার আফ্রো এশিয়া কাপে খেলতে যাচ্ছেন বলে পাসপোর্ট আনতে গিয়েছিলেন বাংলাদেশের নতুন অধিনায়ক। সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইটে আফ্রো এশিয়া কাপের অভিযানে ভারত যাচ্ছেন আশরাফুল ছাড়াও তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক রাজ এবং তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, ৩ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) --- ফোন ধরেই জানালেন, বিসিবি অফিস থেকে বাসায় ফিরছেন। "নতুন অধিনায়কের সঙ্গে কোনো মিটিং ছিল নাকি?" পাল্টা প্রশ্নে মোহাম্মদ আশরাফুল হাসতে হাসতে জানালেন,"আরে না, পাসপোর্ট আনতে গিয়েছিলাম।" এমনিতে ক্রিকেটারদের পাসপোর্ট বিসিবি অফিসেই জমা থাকে। ব্যক্তিগত কাজে দেশের বাইরে না গেলে সেগুলো আনারও প্রয়োজন পড়ে না। তবে এবার আফ্রো এশিয়া কাপে খেলতে যাচ্ছেন বলে পাসপোর্ট আনতে গিয়েছিলেন বাংলাদেশের নতুন অধিনায়ক। সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে জিএমজি এয়ারলাইন্সের ফ্লাইটে আফ্রো এশিয়া কাপের অভিযানে ভারত যাচ্ছেন আশরাফুল ছাড়াও তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক রাজ এবং তামিম ইকবাল। আশরাফুল, রাজ্জাক ও তামিমের অ্যাসাইনমেন্ট অবশ্য শেষ হয়ে যাবে ৫ জুনই। তারা যে শুধু টুয়েন্টি টুয়েন্টির এশিয়া দলে জায়গা পেয়েছেন। তাই পরদিনই দেশে ফেরার ফ্লাইট ধরবেন তারা। তাদের সঙ্গী হওয়ার কথা ছিল মাশরাফিরও। প্রথমে এশিয়ার ওয়ানডে দলে তাকে রাখা না হলেও পরে ইনজুরির জন্য শোয়েব আখতারকে বাদ দিয়ে মাশরাফিকে এশিয়ার ওয়ানডে দলে অন্তর্ভূক্ত করা হয়। আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য তার সঙ্গে ভারতে থেকে যাবেন রফিকও। ৬, ৯ ও ১০ জুন অনুষ্ঠেয় ম্যাচগুলোর পর ১১ জুন তাদের দুজনের দেশে ফেরার কথা। ম্যাচগুলো হবে চেন্নাইও ব্যাঙ্গালোরে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমপি/এমএম/১৯৪০ঘ.