২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের পর আবার ফেরার লড়াইয়ে ফ্লিনটফ

শচীন টেন্ডুলকারের জীবনে সবচেয়ে বড় আতঙ্ক যদি টেনিস -- এলবো হয়, ফ্লিনটফের জন্য সেটা অ্যাঙ্কেল। টেন্ডুলকারকে যেমন বছরের পর বছর ধরে ভুগিয়েছে, এখনো ভোগাচ্ছে টেনিস -- এলবোর চোট, ফ্লিনটফের জন্য অ্যাঙ্কেলের চোট তত ভয়াবহ না হলেও তার চেয়ে খুব বেশি কমও নয়। গত শুক্রবার তিন বছরে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার হয়েছে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের বাঁ অ্যাঙ্কেলে। আশা করা হচ্ছে, সর্বশেষ অস্ত্রোপচারের ধকল সামলে এ মৌসুমেই হয়তো মাঠে ফিরবেন ফ্লিনটফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

লন্ডন, ২ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স) -- শচীন টেন্ডুলকারের জীবনে সবচেয়ে বড় আতঙ্ক যদি টেনিস -- এলবো হয়, ফ্লিনটফের জন্য সেটা অ্যাঙ্কেল। টেন্ডুলকারকে যেমন বছরের পর বছর ধরে ভুগিয়েছে, এখনো ভোগাচ্ছে টেনিস -- এলবোর চোট, ফ্লিনটফের জন্য অ্যাঙ্কেলের চোট তত ভয়াবহ না হলেও তার চেয়ে খুব বেশি কমও নয়। গত শুক্রবার তিন বছরে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার হয়েছে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের বাঁ অ্যাঙ্কেলে। আশা করা হচ্ছে, সর্বশেষ অস্ত্রোপচারের ধকল সামলে এ মৌসুমেই হয়তো মাঠে ফিরবেন ফ্লিনটফ। গত দুবছরে দুবার অস্ত্রোপচার হয়েছে ফ্লিনটফের অ্যাঙ্কেলে। ওয়েস্ট ইন্ডিজ --- ইংল্যান্ড চলতি সিরিজের প্রথম টেস্টের আগে আবার সেখানে ব্যথা অনুভব করেন সা