২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তৈরি মুরালি, ভাস, সাঙ্গাকারা

মুরালীধরন, ভাস ও সাঙ্গাকারা ইংলিশ কাউন্টিতে ব্যস্ত থাকলেও দেশের মাঠে এই সিরিজের জন্য তাদের পাওয়া যাবে। মানে নির্বাচকরা দলে রাখলেই তারা খেলবেন। আর তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে সম্ভবত পুরো শক্তির শ্রী লংকাই খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) ---- মুরালীধরন, ভাস ও সাঙ্গাকারা ইংলিশ কাউন্টিতে ব্যস্ত থাকলেও দেশের মাঠে এই সিরিজের জন্য তাদের পাওয়া যাবে। মানে নির্বাচকরা দলে রাখলেই তারা খেলবেন। আর তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে সম্ভবত পুরো শক্তির শ্রী লংকাই খেলবে। তিন তারকাকে পাওয়া যাওয়ার খবরে নিশ্চয়ই খুশি শ্রীলংকান নির্বাচক মন্ডলীর চেয়ারম্যান অশান্ত ডি মেল। তবে দল কেমন হবে সেটা এখনই না জানিয়ে আরও কিছু সময় নিতে চান তিনি। বাংলাদেশের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম টেস্ট সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে শুরু হবে আগামী ২৫ জুন। ৩ জুলাই থেকে পি সারাভানামাত্তু স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট এবং ১১ জুলাই থেকে ক্যান্ডিতে শুরু হবে শেষ টেস্ট। বাংলাদেশের বিপক্ষে খেলতে তাদের সমস্যা না হলেও এ মাসের শুরুর দিকে ভারতে অনুষ্ঠেয় আফ্রো এশিয়া কাপে তাদের পাওয়া যাবে না। কারণ তখন ইংলিশ কাউন্টিতে ব্যস্ত থাকবেন তারা। মুত্তিয়া মুরালীধরন ল্যাঙ্কাশায়ারে, চামিন্ডা ভাস মিডলসেক্সে এবং কুমার সাঙ্গাকারা খেলছেন ওয়ারউইকশায়ারে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/এমএম/১৮২৫ঘ.