লন্ডন, ৩০ মে (বিডিনিউজ২৪.কম/রয়টার্স) --- অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই দুর্ভাগ্যের শিকার রামনরেশ সারোয়ান। কাঁধের চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের মাঝপথেই ফিরে যেতে হচ্ছে তাকে।
লিডস টেস্টের প্রথম দিনে একটা চার ঠেকাতে গিয়ে বেকায়দায় পড়ে কাঁধে মারাত্মক ব্যথা পান সারোয়ান। এ কারণে টেস্টের দু ইনিংসেই ব্যাট করতে পারেননি। পরিনামে একজন ব্যাটসম্যানের অভাব মেনে নিয়েই রেকর্ড এক ইনিংস ও ২৮৩ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে খুব দরকার ছিল সফরকারীদের। কিন্তু টিম ম্যানেজার মাইক ফিন্ডলে জানিয়েছেন সারোয়ানকে বাদ দিয়েই সফরের বাকি ম্যাচগুলোর প্রস্তুতি নিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে,"দুর্ভাগ্যজনকভাবে সারোয়ানের চোট সারতে প্রায় ছয় সপ্তাহ লাগবে। তাই এ সফরে আর ও থাকতে পারছেনা।" সে েেত্র অধিনায়কের দায়িত্বে কে থাকবেন, বদলি খেলোয়াড় হিসেবেই বা কাকে আনা হবে --- এ প্রশ্নের জবাবে সুস্পষ্ট কিছু বলতে পারেননি ফিন্ডলে," নির্বাচকরা আলোচনা করছেন। সারোয়ানের জায়গায় অন্য খেলোয়াড় বেছে নেয়ার চেষ্টা চলছে। কোনো সিদ্ধান্ত হলে আমরা সঙ্গে সঙ্গেই বেছে নেয়া খেলোয়াড়ের নাম ঘোষণা করবো।" এমনিতে সারোয়ানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার জন্য অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে আছেন ড্যারেন গঙ্গা। হেডিংলিতে অধিনায়কের অভাব বুঝতে না দেয়ার দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন তিনি।
ওদিকে অধিনায়ক হিসেবে নিজের প্রথম পূর্ণাঙ্গ সফরেই এমন দুর্ভাগ্যের শিকার হওয়ায় হতাশ সারোয়ান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে বলেছেন," আর এ সফরে থাকতে পারবো না --- এটা জেনে আমি খুব হতাশ। দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। সফরের বাকি টেস্ট, টুয়েন্টি টুয়েন্টি আর ওয়ানডে ম্যাচগুলোর জন্য আমি তাদের শুভকামনা জানিয়েছি। হেডিংলির পরাজয়ের ধাক্কা সামলে ছেলেরা ঘুরে দাঁড়াতে পারবে এ আস্থা ওদের ওপর আমার আছে।"
নফহবংি২৪.পড়স/এসি/১৪৪২ ঘ.
bdnews24