২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোচের খোঁজে শ্রীলঙ্কা

টম মুডি আগেই জানিয়ে দিয়েছেন, আবুধাবি সিরিজই শ্রীলঙ্কার কোচ হিসাবে তার শেষ অ্যাসাইনমেন্ট। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও চুপচাপ বসে নেই। নতুন কোচের জন্য শনিবার বিজ্ঞাপণ দিতে যাচ্ছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ক্রিকেট শ্রীলঙ্কার (সিএ) সেক্রেটারি মাথিভানান শুক্রবার বিজ্ঞাপণ দেয়ার কথা জানিয়ে খুব শিগগির প্রার্থীদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাবেন বলেও আশা প্রকাশ করেছেন। নিজের রাজ্য দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দায়িত্ব নিতে যাওয়া মুডির উত্তরসূরীর নাম কয়েক দিনের মধ্যে ঘোষণা করার কথাও জানিয়েছেন তিনি। আরো জানিয়েছেন, শ্রীলঙ্কার পরবর্তী কোচও বিদেশি হওয়ার সম্ভাবনাই বেশি।