ব্যাটিং-বোলিং দু বিভাগেই অস্ট্রেলিয়ার দাপট
সুপার এইট পর্ব শেষে এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া। গত কয়েক বছর ধরেই ‘অন্য গ্রহের ক্রিকেট’ খেলতে থাকা অস্ট্রেলিয়ানরা বিশ্বকাপের আগে একটু খারাপ করলেও বিশ্বকাপে দেখা যাচ্ছে তাদের সেই চিরপরিচিত রূপ। সেমিফাইনাল আর ফাইনাল- এই তিনটি ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপের পরিসংখ্যানও বলছে সে কথাই।
বিশ্বকাপে এ পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রহকারী দশ ব্যাটসম্যানের তিনজনই অস্ট্রেলিয়ান। আর সবচেয়ে বেশি উইকেট পাওয়াদের তালিকার সেরা দশে আছেন তাদের চার বোলার।
এই দুটি তালিকার কোনোটিতেই নেই বাংলাদেশের কেউ। অল্পের জন্য থাকতে পারেননি আব্দুর রাজ্জাক, বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আছেন যৌথভাবে একাদশ স্থানে। ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সেরা পারফরমার মোহাম্মদ আশরাফুলের অবস্থান অবশ্য অনেক পেছনে, তিনি আছেন ২৪ নম্বরে।
ব্যাটিংয়ের সেরা দশ
ব্যাটসম্যান (দল) ম্যাচ ইনিংস অপ. রান গড় ৫০/১০০
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) ৯ ৮ ১ ৫৮০ ৮২.৮৫ ১/৩
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৯ ৭ ১ ৪৮০ ৮০.০০ ৪/১
জ্যাক ক্যালিস (দ.আফ্রিকা) ৯ ৮ ৩ ৪৮০ ৯৬.০০ ৩/১
স্কট স্টাইরিস (নিউজিল্যান্ড) ৯ ৮ ৩ ৪৬২ ৯২.৪০ ৪/১
কেভিন পিটারসেন (ইংল্যান্ড) ৯ ৯ ১ ৪৪৪ ৫৫.৫০ ৩/২
গ্রায়েম স্মিথ (দ.আফ্রিকা) ৯ ৯ ১ ৪৪১ ৫৫.১২ ৫/০
মা. জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ৯ ৯ ১ ৪১৪ ৫১.৭৫ ৪/০
সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) ৯ ৯ ১ ৪০৩ ৫০.৩৭ ১/২
রা. সারওয়ান (উইন্ডিজ) ৯ ৯ ১ ৩৭৫ ৪৬.৮৭ ২/০
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) ৯ ৭ ২ ৩৬৮ ৭৩.৬০ ৩/০
বোলিংয়ের সেরা দশ
বোলার (দল) ম্যাচ ওভার মেডেন রান উইকেট গড় সেরা
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ৯ ৬৫.৫ ৪ ৩০৮ ২২ ১৪.০ ৩/১৪
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা) ৮ ৬৯.৪ ১ ২৭৬ ১৯ ১৪.৫২ ৪/১৯
ব্র্যাড হগ (অস্ট্রেলিয়া) ৯ ৬৯.৫ ৪ ২৮৯ ১৯ ১৫.২১ ৪/২৭
শন টেইট (অস্ট্রেলিয়া) ৯ ৬৮.৩ ১ ৩৮৬ ১৯ ২০.৩১ ৩/৩২
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) ৬ ৪৩.২ ৩ ২১৪ ১৫ ১৪.২৬ ৪/৫৪
ড্যা. ভেট্টোরি (নিউজিল্যান্ড) ৯ ৮৭.৪ ২ ৩৯৬ ১৫ ২৬.০৪ ৪/২৩
নাথান ব্র্যাকেন (অস্ট্রেলিয়া) ৮ ৫৮.৪ ৭ ২০৯ ১৪ ১৪.৯২ ৪/১৯
অ্যান্ড্রু হল (দ.আফ্রিকা) ৮ ৬৯.৩ ৫ ২৯২ ১৪ ২০.৮৫ ৫/১৮
অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) ৮ ৬৯ ৩ ২৯৮ ১৪ ২১.২৮ ৪/৪৩
ড্যারেন পাওয়েল (উইন্ডিজ) ৯ ৮৫ ৯ ৩৮৫ ১৪ ২৭.৫০ ৩/৩৮
