২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জয়, সাড়া বিশ্বময়

৭ এপ্রিল দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ যখন ৬৭ রানের পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছে ঘটনাটা তখনকার। ইন্টারনেটে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো মন্তব্য জমা হচ্ছিল ওয়েব সাইটে। তেমন কিছু মন্তব্য নিয়েই এই প্রতিবেদন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

‘‘ল্যাপটপে আমি এই ম্যাচটা অনুসরণ করছি। পাশে আমার ২১ মাসের অসুস্থ মেয়ে। একেকটা উইকেট পড়ে, আমার মেয়ে হেসে ওঠে, আমিও হাসি তার সঙ্গে! আমার মেয়ের জন্য এমন ভালো অনুভূতি এনে দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ দিতে চাই আমি।’’-গিল্ডফোর্ড থেকে গ্যাভ।

‘‘তথাকথিত র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সে আমি সত্যি ব্যথিত।’’-রিকার্ডো, দক্ষিণ আফ্রিকা।

‘‘আমি যা পড়ছি তা বিশ্বাস হতে চাইছে না! দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশকেই এর পুরো কৃতিত্ব দিতে হবে। আশা করি, প্রোটিয়ারা এই হারের ধাক্কা কাটিয়ে উঠবে।’’-টম, ইপসম।

‘‘দারুণ ব্যাপার। ভারতীয় হয়েও বাংলাদেশের কাছে ভারতের পরাজয়ের ব্যাপারটি আমার মনে আর আসছে না! সত্যি আমি চেয়েছি বাংলাদেশের জয়। খুব অদ্ভুত অনুভূতি তাই না?’’-সাবারিশ পিল্লাই, ভারত।

‘‘সত্যি বলছি, আমি ভুলেই গেছি আমার বাবার দেশ কোথায়-আমি আজ ১০০ শতাংশ বাংলাদেশের পক্ষে।’’-মাযিন ডি বিয়ার, দক্ষিণ আফ্রিকা।

‘‘হায় ক্রিকেট! নিশ্চিতভাবে, এটাই হবে সবচেয়ে বড় ক্রিকেট আপসেট। তাই না?’’-জাস্টিন, মস্কো।

‘‘যে ধারাভাষ্যকাররা এতদিন বলে আসছিলেন, ছোট দলগুলোর বিশ্বকাপে কিছু দেওয়ার সামর্থ্য নেই, দয়া করে ক্লাসের সামনে এসে তাদের কি ব্যাখ্যা দিতে বলবেন?’’-গ্রেবো, দক্ষিণ সাসেক্স।

‘‘আমার মা বাংলাদেশী, বাবা দক্ষিণ আফ্রিকান, আমরা থাকি দক্ষিণ ওয়েলসে। এই মুহূর্তে আমি বাংলাদেশী।’’-মাযিন ডি বিয়ার, দক্ষিণ আফ্রিকা।

‘‘শেডওয়েলের কেন্দ্রে থাকি আমি। এই জায়গাটা লন্ডনে ‘ছোট্ট এক বাংলাদেশ’। ভাবছি, ডিনারে যাওয়ার আগে প্রোটিয়াস জার্সিটা খুলে তবেই বের হতে হবে....’’।-রুমিথদ্যটপ।

‘‘হোয়াইটচ্যাপেলে থাকি আমি। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এখানেই থাকেন। আমার ফ্লাটের সামনের দিকে যে খেলার মাঠ সেখানে স্থানীয় ছেলেদের নিয়মিত দেখতাম ফুটবল খেলতে। গত তিনদিনে সেখানেই তিনটি ক্রিকেট ম্যাচ দেখেছি। দারুণ ব্যাপার। বাংলাদেশ যেদিন ভারতকে হারালো, সেদিন ব্রিকলেনটা যদি দেখতেন ...! সেই আনন্দ ভাষায় বর্ণনা করা যায় না।’’-জেমস হিগোট, লন্ডন।