২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে ভারতীয় দলের ম্যানেজার রবি শাস্ত্রী

তিন দিন আগে তার নাম একবারও আসেনি আলোচনায়। গ্রেগ চ্যাপেল সরে দাঁড়ানোর পর ভারতের সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছিল সুনীল গাভাস্কারের কথা। ভারতকে ’৮৩-র বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক কপিল দেব চ্যাপেলের ছেড়ে দেয়া দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছিলেন তাকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2007, 05:57 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কিন্তু শেষ পর্যন্ত গাভাস্কারের সঙ্গে একসময় মুম্বাই এবং ভারতের ইনিংস ওপেন করা শাস্ত্রিই নিচ্ছেন দায়িত্বটা। শনিবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ সফরে সাবেক অধিনায়ক রবি শাস্ত্রীই থাকবেন ভারতীয় দলের ম্যানেজার।

অনেক নাটকের পর গ্রেগ চ্যাপেল পদত্যাগ করেছেন গত বুধবার। শুক্রবার মুম্বাইতে শুরু হয় বিশ্বকাপে ভারতের ব্যার্থতার কারণ অনুসন্ধানের জন্য বিসিসিআইয়ের এক বিশেষ সভা। দুদিনের এ সভার দ্বিতীয় দিনে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন ম্যানেজার পদে অস্থায়ীভাবে শাস্ত্রিকে নিয়োগ দেওয়ার খবর। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। ওই সফরের ম্যানেজার পেয়ে যাওয়ায় এখন দীর্ঘ মেয়াদের কোনো কোচ খুঁজতেও সুবিধে হবে বলে মনে করছেন বিসিসিআইয়ের এই কর্মকর্ত্,া“ এ ব্যাপারটা (শাস্ত্রীর দায়ীত্ব নেয়াটা) চ্যাপেলের একজন উত্তরসূরী খুঁজে বের করতে সহায়তা করবে। বোর্ড প্রেসিডেন্ট শারদ পাওয়ার এখন একজন ফিল্ডিং ও একজন বোলিং কোচ খুঁজতে বলেছেন বোর্ডকে।”

শনিবারের সভাতেই বেছে নেয়া হয়েছে ফিল্ডিং ও বোলিং কোচ। বাংলাদেশ সফরে ভারতীয় দলের বোলিং কোচ থাকছেন ভেঙ্কটেশ প্রসাদ আর ফিল্ডিং কোচ রবীন সিং।