২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবি চেয়ারম্যান পদে বহাল নাসিম আশরাফ

পিসিবি চেয়ারম্যান নাসিম আশরাফের পদত্যাগ পত্র গ্রহণ না করে উল্টো তাকেই পাকিস্তান ক্রিকেট দল পুনর্গঠন করতে বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 02:20 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে পাকিস্তান দলের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর রাগে ---- ক্ষোভে ----- দুঃখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নাসিম আশরাফ। পদত্যাগ পত্রও জমা দিয়েছিলেন   প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের কাছে। কিন্তু তা গৃহীত হয়নি, উল্টো পাকিস্তান ক্রিকেটের এই চরম দুঃসময়ে নাসিম আশরাফকে শক্ত হাতে হাল ধরার পরামর্শ দিয়েছেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক মোশাররফ। পিসিবি’র মুখপাত্র আমীর বিল্লালও পিসিবি চেয়ারম্যানের মধ্যে হাল ধরার আত্মবিশ্বাস দেখেছেন, “প্রেসিডেন্টের পরমর্শের পর আশরাফকে  আত্মবিশ্বাসী এবং নতুন করে অনুপ্রাণিত দেখাচ্ছে। শনিবার তিনি  পাকিস্তান ক্রিকেটের পুনর্গঠনের জন্য স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ঘোষনা করবেন।”

১৯৯৯ সাল থেকেই অ্যাডহক কমিটির ধারাবাহিকতা শুরু হয়েছে  পিসিবিতে। শাহরিয়ার খান অবসরে যাওয়ার পর গত অক্টোবরে নাসিম আশরাফ বসেন পিসিবির চেয়ারম্যান পদে। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই সংকটের মুখে পড়েন দুই ফাস্টবোলারশোয়েব আখতার ও মোহাম্মদ আসিফকে নিয়ে। নিষিদ্ধ ড্রাগ সেবনের অপরাধে নিষেধাজ্ঞা নেমে আসে তাদের ওপর, যদিও তা পরে আবার তুলে নেওয়া হয়।

এবার অবশ্য  দু -----এক জনকে নিয়ে সমস্যা নয়, পাকিস্তান ক্রিকেটই পড়েছে গভীর সংকটে। সেখান থেকে উত্তরণের পথ দেখাবেন নাসিম আশরাফ, এটাই চাইছেন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।