টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত
বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে সমালোচিত হয়েছিলেন, সে কথা মনে করেই কি না রাহুল দ্রাবিড় শুক্রবার নিয়েছেন ফিল্ডিং। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপের ‘বি’ গ্র“পের ভাগ্য নির্ধারণী ম্যাচটিতে তাই আগে ব্যাট করছে শ্রীলংকানরা।
আগের ম্যাচে বারমুডাকে হারানো ভারতের দলে একটা পরিবর্তন আছে, লেগস্পিনার অনিল কুম্বলের জায়গায় ফিরেছেন হরভজন সিং। শ্রীলংকাও তাদের ‘উইনিং কম্বিনেশন’ ভেঙ্গে ফারভিজ মাহারুফের জায়গায় দলে এনেছে আরেক পেসার দিলহারা ফার্নান্ডোকে।
ভারত : সৌরভ, শেবাগ, উথাপ্পা, দ্রাবিড়, টেন্ডুলকার, যুবরাজ, ধোনি, হরভজন, আগারকার, জহির, প্যাটেল।
শ্রীলংকা : জয়াসুরিয়া, থারাঙ্গা, জয়াবর্ধনে, সাঙ্গাকারা, চামারা সিলভা, আরনল্ড, দিলশান, ভাস, মুরালিধরন, ফার্নান্ডো, মালিঙ্গা।
