২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিক জহির খান

নিজেদের রোমান্সের কথা চিরকালই গোপন করে এসেছেন তারকারা। ধরা পড়ার পরও চেপে যাওয়ার চেষ্টা করেছেন। প্রেয়সীকে নিয়ে জনসমক্ষে বের হওয়ার আগে দশবার ভেবেছেন। বিশ্বাকাপের তাড়নায় জহির খান হয়তো অতটা ভাবার সময় পাননি। ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেওয়ার আগে মুম্বাইয়ে বেশ কটা দিন কাটিয়েছেন। তখন তাকে সঙ্গ দিয়েছেন ঈশা শ্রাবণী!

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ইশা শ্রাবণী নবীন তারকা। বলিউডে এখনো তেমন নাম কামাননি। তাকে  বেশ কয়েকবারই দেখা গেছে উপশহরের এক হোটেলে গিয়ে একজনের খোঁজ খবর নিতে। ওই একজন আর কেউ নন, ভারতের ফাস্ট বোলার জহির খান।

ক’ দিন লুকিয়ে চুরিয়ে রোমান্স চালিয়ে গেলেও জহির খান বিদায় নেবার সময় ইশা আর নিজেকে ধরে রাখতে পারেননি। হাজির হয়েছেন বিমানবন্দরে। সেখানে সারাক্ষণই তাকে অশ্র“সজল দেখা গেছে। সূত্র : ওয়েবসাইট।