২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেডি বনাম বন্ডের লড়াই

—ঘরের মাঠে প্রথম বারের মতো আয়োজিত বিশ্বকাপে ভিভ রিচার্ডসের সবচেয়ে বড় চাওয়া কি? এক মুহূর্ত চিন্তা না করেই জবাব দিয়ে ফেলা যায় ÑÑÑ ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়। তবে শুধু ব্রায়ান লারার দলের সঙ্গে জয়োৎসবে মেতে ওঠাই নয়, আরেক জনের সাফল্যের জন্যও “কিং” রিচার্ডস উন্মুখ। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রত্যেক সদস্যের পাশাপাশি অ্যান্ড্রু ফ্লিনটফের দিকেও তাকিয়ে আছেন তিনি। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এতটাই ভক্ত “ফ্রেডি”র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 10:08 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শেন বন্ডের ভক্ত কিংবা তার প্রতি সবচেয়ে বেশি আস্থা রাখা ব্যক্তি অবশ্য বাইরের কেউ নন, তার দলেরই অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। সেই আস্থার মাত্রা এতটাই যে এবারের বিশ্বকাপে তার দলের সাফল্যের জন্য বন্ডের দিকেই তাকিয়ে আছেন নিউজিল্যান্ড দলপতি।

রিচার্ডস ও ফ্লেমিংয়ের দুই প্রিয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে কতটা জ্বলে উঠতে পারবেন  সেটা কিছুটা অনুমান করা যাবে শুক্রবার, সেন্ট লুসিয়ার বোশেজো স্টেডিয়ামে। ফ্লিনটফ ও বন্ডের মুখোমুখি লড়াই যে ইংল্যান্ড ----ি নউজিল্যান্ড ম্যাচে অন্য ধরনের এক আবহের জন্ম দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ইয়ান বোথামের অবসরের পর আরেকজন ‘বোথাম’--- এর জন্য কত দীর্ঘশ্বাসই না ফেলতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটানুরাগী মানুষকে! শেষ পর্যন্ত তাদের হতাশা দূর করতেই আবির্ভাব  হলো ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার অ্যান্ড্রু ফ্লিনটফের। এবং শুরু থেকেই তার ব্যাটে যে কোনো পরিস্থিতিতে ঝড় তোলার তীব্র ইচ্ছা , বল হাতে রুদ্রমূর্তি ধারণ করে প্রতিপক্ষকে চুরমার করে দেয়ার আকাক্সক্ষা প্রতিফলিত। অবিকল বোথামের প্রতিচ্ছবি। তাকে নিয়ে স্বদেশবাসীর আশার প্রতিদান ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই দিয়েছেন ‘ফ্রেডি’ নামেই ক্রিকেট বিশ্বে বেশি পরিচিত ফ্লিনটফ। এবং আশার সেই পারদ সর্বোচ্চ সীমা স্পর্শ করলো ২০০৫ --- এর অ্যাশেজে। প্রায় ১৮ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়ে ফ্লিনটফেরই সবচেয়ে বড় অবদান। ৫ টেস্টে ৪০২ রান ও ২৪ উইকেট  --- তার এই অলরাউন্ড পারফরম্যান্সই  দু বছর আগের সেই অ্যাশেজে ইংলিশদের আনন্দের জোয়ারে ভাসানোয় সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল।

অথচ পরের অ্যাশেজে সেই ফ্লিনটফই নি®প্রভ! ২০০৬ --- ০৭ মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে ইংল্যান্ড হোয়াইটওয়াশের কালি মেখেছে তার নেতৃত্বেই। অবশ্য নিয়মিত অধিনায়ক মাইকেল ভনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি এমনিতেই দুর্বল করে দিয়েছিল তাদের। তবে কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজে ভন ফিরতেই ফ্লিনটফ আবার পুরনো চেহারায়। আবার তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স (২৮১ রান ও ১২ উইকেট) এবারও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের শিরোপা জয়।

এই নৈপুণ্যে উজ্জীবিত ‘ফ্রেডি’  বিশ্বকাপেও ভালো করতে ব্যাকুল। এর আগে দুটো বিশ্বকাপে খেললেও কোনো আসরেই বলার মতো কোন অর্জন নেই। না ব্যক্তিগত, না দলগত। ’৯৯ ও ২০০৩ বিশ্বকাপে দলকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে দেখা ‘ফ্রেডি’ এবার অতীতের সেই ব্যর্থতা মুছে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ, “দুটো বিশ্বকাপে খেললেও এখনো দ্বিতীয় রাউন্ডে ওঠার অভিজ্ঞতা আমার হয়নি। এই টুর্নামেন্ট চার বছর পর পর অনুষ্ঠিত হয় বলে এবার আমরা বিশেষ কিছু অর্জন করতে চাই।”

এবং সেই লক্ষ্য পূরণে রিচার্ডসের সাম্প্রতিক এক মন্তব্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগাতে পারে ফ্লিনটফকে। ছেলেবেলায় ফ্লিনটফের ‘হিরো’ ছিলেন রিচার্ডস। সময়ের পরিক্রমায় এখন উল্টো রিচার্ডসই তার বড় ভক্ত। সেই বিশ্ব বিখ্যাত এই ভক্তের মুখে ইদানিং শুধু ফ্লিনটফেরই প্রশস্তি,“আমি সব সময়ই বলেছি যে ফ্রেডির বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার ক্ষমতা রয়েছে। সে যদি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতো ...!”

শেন বন্ডকে নিয়ে নিউজিল্যান্ডারদের মনেও একটা আক্ষেপ ঘোরাফেরা করে সব সময়। “শেন বন্ড যদি আরেকটু কম ইনজুরিতে পড়তেন!” সত্যিই, ইনজুরির সঙ্গে এই ফাস্ট বোলারের সখ্য ক্যারিয়ারের শুরু থেকেই। বছর পাঁচেক আগে অস্ট্রেলিয়ার নিয়মিত ত্রিদেশীয় টুর্নামেন্টে (তখন নাম ছিল ভিবি সিরিজ) দুর্দান্ত পারফর্ম করে হৈ --- চৈ ফেলে দিয়েছিলেন। সেবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হলেও পরবর্তীতে ইনজুরির আঘাতে বার বার দলের বাইরে ছিটকে পড়তে হয়েছে তাকে। ইদানিং খেলোয়াড়দের সবচেয়ে বড় এই শত্র“ অবশ্য বন্ডকে কিছুটা রেহাই দিচ্ছে! সেজন্যই ২০০৭ সালে ওয়ানডেতে তার শিকার সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে। এই ২০ উইকেটের ১১টিই কমনওয়েলথ ব্যাংক সিরিজে, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো এক হ্যাটট্রিকও।

এমন পারফরম্যান্স দেখেই বিশ্বকাপে দলের সাফল্যের নিয়ামক হিসাবে  বন্ডের নামই বলছেন ফ্লেমিং,“যদি সে ফিট ও ফর্মে থাকে, তাহলে আমাদের দলের সাফল্যের ক্ষেত্রে তা বড় অবদান রাখবে। আর তাকে হারিয়ে ফেললে বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে ভীষণ সমস্যা হবে আমাদের।”

বন্ড কি পারবেন অধিনায়কের এই প্রত্যাশার প্রতিদান দিতে? ফ্লিনটফের পক্ষে কি সম্ভব হবে বোথামও যা পারেননি, সেই অধরা বিশ্বকাপের ট্রফি প্রিয় স্বদেশবাসীকে উপহার দিতে? প্রশ্নগুলোর উত্তরের জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। তবে তার ইঙ্গিত কিছুটা হলেও  বোধহয় পাওয়া যাবে শুক্রবার, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের লড়াইয়ে!