বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পন্টিংয়ের
নবম বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিটি করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। বুধবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে স্কটল্যান্ডের বিপক্ষে ‘এ’ গ্র“পের প্রথম ম্যাচে মাত্র ৮৫ বলে করা সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের তেইশতম। আর বিশ্বকাপে টানা দ্বিতীয়। গত বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষেও সেঞ্চুরি করা পন্টিং এই ইনিংসটি খেলার পথে নয়টি চার ও চারটি ছক্কা।
সেঞ্চুরির অনেক আগেই অবশ্য একটা মাইলফলক পেরিয়েছেন তিনি। ম্যাচে নিজের দ্বিতীয় রানটিই তাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপে এক হাজার রান করা ব্যাটসম্যানদের এক অভিজাত ক্লাবে। চতুর্থ বিশ্বকাপ খেলতে নামা পন্টিং এ পর্যন্ত ২৯ টি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে। তার আগে এই ক্লাবের সদস্য হয়েছেন কেবল ভারতের শচীন টেন্ডুলকার, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, শ্রীলংকার অরবিন্দ ডি সিলভা, ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস ও অস্ট্রেলিয়ার মার্ক ওয়াহর।
আরো একটা মাইলফলক হাতছানি দিচ্ছে তাকেÑ সেঞ্চুরির ইনিংসটাকে ১৪৪ পর্যন্ত টেনে নিতে পারলেই ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার রানও পূর্ণ হয়ে যাবে তার।
