২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকাদের পছন্দ অপছন্দ

অন্য ভারতবাসীদের মতো বলিউড তারকাও তাকিয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের দিকে। দোয়া খায়ের চলছে। বলিউড বাদশাহ শাহরুখ খান অবশ্য দোয়ার চাইতেও বেশি গুরুত্ব দিচ্ছেন খেলোয়ারদের দৃঢ়চিত্ত আর আশাবাদী থাকা এবং তাদের প্রতিভার পূর্ন সদ্বব্যবহারের উপর। ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। বিশেষ করে সম্প্রতি কয়েকটা খেলায় অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় এই আশাবাদ ফুলে ফেঁপে উঠেছে। যা হোক, দেখা যাক এ ব্যাপারে কার কী মন্তব্য :

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:42 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

আমীর খান :  আমার মনে হচ্ছে এবারে ভারত বিশ্বকাপ জয় করবে। আমাদের দলের প্রতি আমার আহ্বান  -  দুনিয়াকে দেখিয়ে দাও আমরা কিসে তৈরি। সেরা খেলাটা খেলো ভাইয়ারা।

জ্যাকি শ্রফ : কিছু ভাল ম্যাচ দেখার অপেক্ষায় আছি আমি। বিশেষ করে অস্ট্রেলিয়া আর ভারতের খেলাগুলো। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন, সন্দেহ নেই। তবে ব্রেট লী’র মতো কিছু মূলব্যান অস্ট্রেলিয় তারকা ইনজুরিতে আছেন। কয়েকটা খেলায় হেরে আত্মবিশ্বাসেও একটু চিড় ধরেছে তাদের। সুতরায় ভারত যদি মন লাগিয়ে খেলে তাহলে তারা অবশ্্যই জিতবে। মন্টি পানিজারকে নিয়ে ইংলন্ড খুবই আশাবাদী। মনে হচ্ছে সে ভালই খেলা দেখাবে। দক্ষিন আফ্রিকা অকুতোভয়, লড়াকু দল। পাকিস্তানও মনপ্রাণ ঢেলে খেলবে। এতোসবের মধ্যেও ভারত যদি দলগতভবে তাদের খেলাটা  খেলে তাহলে জয় তাদের অবধারিত। ...আগার চিপক কে খেলেগা তো কাপ লেকে আয়েগা।

রবি কিষান : সম্প্রতি নিউ জিল্যান্ডের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। ভারতের জয়ের পথের সবচেয়ে বড় কাঁটা ছিল অস্ট্রেলিয়া। এখন অস্ট্রেলিয়া যেহেতু একটু বেকায়দায় আছে সুতরাং ভারতের অবশ্যই জয় লাভ করা উচিত। এবারো যদি ভারত বিশ্বকাপ জিততে না পারে তাহলে আর কোনদিন পারবে না। ভারতীয় দল এবং আমার প্রিয় খেলোয়ার শচীন, দাদা (সৌরভ গাঙ্গুলি), দ্রাবিড় ও ধোনির জন্য শুভেচ্ছা রইল। আমি মনে করে তাদের আক্রমনাত্মকভাবে খেলা উচিত। গতানুগতিক ভারতীয় কেতায় ‘নমস্তেজি, পেহলা আপ  -- পেহলা আপ’ এসব করার কোন দরকার নেই। শুরুতেই হামলা চালাও, শিরোপা নাও, ফিরে আসো -- ব্যাস।

ইশা কপিকার : অবশ্যই ভারতীয় দলকে সাপোর্ট দেবো। আশা করছি আমার দল ভাল খেলবে। শচীন তেন্ডুলকরকে আমি খুবই পছন্দ করি। সে একাই একশ। আমাদের দলকে শুধু বলবো, তারা যেনো ওভার কনফিডেন্ট না হয়, একেকটা ম্যাচের পর যেন পার্টিতে মেতে না থাকে।

কুনাল কাপুর :  সৌরভ গাঙুলির খেলা দেখার অপেক্ষায় আছি।

জিয়া খান : এবার বিশ্বকাপের খেলাগুলো অবশ্যই দেখবো। রাহুল দ্রাবিড় আমার প্রিয় খেলোয়ার। মনে প্রাণে চাই যে এবার অন্তত ভারত জিতুক। কারণ আমার মনে হয় সবদিক বিবেচনায় এবারই ভারতের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।

তুষার কাপুর : ক্রিকেট সম্পর্কে আমি কিছু জানি না। তবে গত  বেশ কিছুদিন ধরেই ভারত যে ভাল খেলে আসছে সেটা জানি। আশা করি বিশ্বকাপেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে। ভারতীয় ক্রিকেট দল আমাদের গর্ব। বিশ্বসভায় আমাদের আসনকে পোক্ত করেছে ক্রিকেট। সুতরাং আমাদের দলের প্রতি আমার শুভেচ্ছা রইল। উপদেশ দেয়ার যোগ্যতা আমার নেই, আমি শুধু বলবো ভারতীয় দল যেন তাদের লড়াকু মনোভাব বজায় রেখে খেলে যায়।