হেসে----খেলেই জিতেছে নেদারল্যান্ডস
বড় দলগুলোর মতো জমে ছোট দুই দলের লড়াইও। জমলো না সেন্ট কিটসে, সেখানে স্কটল্যান্ডকে ‘ক্ষুদ্রতম’ বানিয়ে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। সুবাদে ডাচদের সম্মানই অটুট থেকে গেল বিশ্বকাপ থেকে আগে ছিটকে পড়া ছোট দু দলের ‘সম্মানের লড়াইয়ে’। স্কটল্যান্ডের দেওয়া মাত্র ১৩৭ রানের লক্ষ্যে পৌঁছে গেছে তারা ২৪.১ ওভার হাতে রেখেই।
৩৭ রানে দুই উইকেট হারিয়ে নেদারল্যান্ডসএকটু ধাক্কা খেলেও উইকেটে ডশেট আসার পর আর সমস্যা হয়নি। তিনি ওপেনার জুডারেন্টের সঙ্গে জুটি বেঁধে ১০৩ রান যোগ করে ২৩.৫ ওভারে দলকে ১৪০ রানে পৌঁছে দিয়েছেন। তাতে ডশেটের অবদান ১৩ টি ছক্কা ও একটি ছয়ে সাজানো অপরাজিত ৭০ রান আর অন্যদিকে জুডারেন্ট অপরাজিত আছেন ৪৩ রানে।
কিন্তু ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ১২ রানে ৩ উইকেট নেওয়া নেদারল্যান্ডসের সফল পেসার বিলি স্টেলিং। মূলত এই ওপেনিং বোলারই স্কটল্যান্ডের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছেন। স্টেলিংয়ের করা ইনিংসের দ্বিতীয় বলে পুনিয়াকে হারানোর ধাক্কা অলআউট হওয়ার আগে পর্যন্ত তাড়া করে ফিরেছে স্কটিশ ব্যাটসম্যানদের। এক সময় তো ৮৩ রানে ৮ উইকেট হারিয়ে এক শ’ রানের নিচে গুটিয়ে যাওয়ার আশঙ্কার সামনে পড়েছিল তারা। রজার্স ও ব্লেইনের ৩৪ রানের জুটি সেই অসম্মান থেকে রক্ষা করেছে তাদের। সর্বোচ্চ ২৬ রান এসেছে রজার্সের ব্যাট থেকে। ব্লেইন অপরাজিত ছিলেন ১৮ রানে। দুই অঙ্কে পৌঁছানো অন্য তিন ব্যাটসম্যান ম্যাককালাম (২৪), কলিন স্মিথ (১৯) ও ওয়াটসন (১৬)।
স্কটল্যান্ড : ৩৪.১ ওভারে ১৩৬ (পুনিয়া ০, মাজিদ ৬, ওয়াটসন ১৬, হ্যামিল্টন ৪, ব্রাউন ০, ম্যাককালাম ২৪, কলিন স্মিথ ১৯, রাইট ১, ব্লেইন অপঃ ১৮, রজার্স ২৬, হফম্যান ৭; স্টেলিং ৩/১২, রিকার্স ১/২৩, ডি লিডে ১/২৪, ইয়ঙ্কম্যান ২/২২, কাশিফ ২/২৯, ডশেট ০/১৭, ফন বাঞ্জ ১/৪)।
নেদারল্যান্ড : ২৩.৫ ওভারে ১৪০/২ (জুডারেন্ট অপঃ ৪৩, রেকার্স ৯, শোয়ার্জেনস্কি ১২, ডশেট অপঃ ৭০, ব্লেইন ২/২৯)
