২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফর নিয়ে দ্বিধায় অস্ট্রেলিয়া

আগামী মার্চে পাকিস্তান সফরের সময় নিরাপত্তা নিয়ে আগে থেকেই শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। সেটা বহুগুণ বেড়ে গেছে এক নির্বাচনী প্রচারণার সময় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নির্মম মৃত্যুর পর। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এই মুহূর্তে সফর বাতিলের কোনো চিন্তা-ভাবনা নেই তাদের মনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2007, 01:45 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

মেলবোর্ন, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী মার্চে পাকিস্তান সফরের সময় নিরাপত্তা নিয়ে আগে থেকেই শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। সেটা বহুগুণ বেড়ে গেছে এক নির্বাচনী প্রচারণার সময় সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নির্মম মৃত্যুর পর। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এই মুহূর্তে সফর বাতিলের কোনো চিন্তা-ভাবনা নেই তাদের মনে। "পাকিস্তান থেকে দুঃসংবাদটা পেয়ে আমরা স্বাভাবিকভাবেই খুব ব্যথিত। আমরা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা চালিয়ে যাব। তবে এখনো এ ব্যাপারে (সফর বাতিল) সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছ থেকে পরামর্শ নেয়াও আমরা অব্যাহত রাখবো"-- জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপত্র ফিলিপ পোপ। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশন্স বিভাগ ও নিরাপত্তা কর্মীদের নিয়ে গড়া একটি পরিদর্শন দল ইতিমধ্যেই পাকিস্তান সফর করেছে। পোপ জানিয়েছেন, ৮ জানুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দলটি আবার পাকিস্তানে যাবে। তারপরই সম্ভবত নেয়া হবে সিদ্ধান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪০ঘ.