২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুল, নাফীস ও এনামুলদের যাওয়া পেছালো একদিন

টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ২৮ ডিসেম্বর রওনা হয়ে পরের দিন নিউজিল্যান্ড পৌছানোর কথা ছিল হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস এবং এনামুল হক জুনিয়রদের। কিন্তু পরিবর্তিত ফ্লাইটসূচীর কারণে তাদের যাওয়া পিছিয়ে গেছে একদিন। এখন তারা রওনা হবেন ২৯ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর কুইন্সটাউনে শেষ ওয়ানডের আগেরদিন তারা দলের সঙ্গী হতে পারবেন। আর ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন চার ক্রিকেটার। তাদের নাম অবশ্য এখনো ঘোষণা করেননি নির্বাচকরা। সিরিজ শেষেই ওই চারটি নাম ঠিক করতে চান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 08:19 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ২৮ ডিসেম্বর রওনা হয়ে পরের দিন নিউজিল্যান্ড পৌছানোর কথা ছিল হাবিবুল বাশার, শাহরিয়ার নাফীস এবং এনামুল হক জুনিয়রদের। কিন্তু পরিবর্তিত ফ্লাইটসূচীর কারণে তাদের যাওয়া পিছিয়ে গেছে একদিন। এখন তারা রওনা হবেন ২৯ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর কুইন্সটাউনে শেষ ওয়ানডের আগেরদিন তারা দলের সঙ্গী হতে পারবেন। আর ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন চার ক্রিকেটার। তাদের নাম অবশ্য এখনো ঘোষণা করেননি নির্বাচকরা। সিরিজ শেষেই ওই চারটি নাম ঠিক করতে চান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২৩০ঘ.