২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেট লিগে খুলনার জয়

শুরু হয়েছে দেশের প্রথম মহিলা ক্রিকেট লিগ। চারটি বিভাগীয় দলকে নিয়ে আয়োজিত মেরিল ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে খুলনা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহষ্পতিবার তারা ৫ উইকেটে হারিয়েছে রাজশাহীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 08:19 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শুরু হয়েছে দেশের প্রথম মহিলা ক্রিকেট লিগ। চারটি বিভাগীয় দলকে নিয়ে আয়োজিত মেরিল ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে সালমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে খুলনা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহষ্পতিবার তারা ৫ উইকেটে হারিয়েছে রাজশাহীকে। টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী ২৭.৩ ওভারে মাত্র ৬১ রানে গুটিয়ে যায়। তাদের এমন ব্যাটিং বিপর্যয়ের কারণ সালমা খাতুনের বোলিং। ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। তার বোলিং ফিগারটাও ছিল দেখার মতো : ৫.৩-২-৮-৬! রাজশাহীর সর্বোচ্চ ২৮ রান আসে 'মি. এক্সট্রা' থেকে। ব্যাটসম্যানদের মধ্যে একজনই কেবল দুই অঙ্কে পৌছাতে পেরেছেন। তিনি সাথীরা জাকির (১৩)। জবাবে ২২.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় খুলনা। একাই প্রতিপক্ষের ব্যাটিংকে শেষ করে দেওয়ার জন্য ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সালমা খাতুনই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২২৩০ঘ.