২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভের ফিফটিতে ভারত ১১০/৩

বৃষ্টিতে খেলা হয়েছে ৩৮ ওভার। আর তাতেই ভারতের টপ অর্ডার কাঁপিয়ে দিয়েছেন অ্যালান ওয়াইজ। বৃহস্পতিবার মেলবোর্নের জাংশন ওভালে ভিক্টোরিয়ার বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনশেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ২২ রান খরচায় তিনটি উইকেটই নিয়েছেন বাঁহাতি ফাস্টবোলার ওয়াইজ। তার তোপ সামলে চতুর্থ উইকেটে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ভারতের দুই সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলী। সৌরভ ব্যাট করছেন ৫১ রান নিয়ে, দ্রাবিড় ৩৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

মেলবোর্ন, ২০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃষ্টিতে খেলা হয়েছে ৩৮ ওভার। আর তাতেই ভারতের টপ অর্ডার কাঁপিয়ে দিয়েছেন অ্যালান ওয়াইজ। বৃহস্পতিবার মেলবোর্নের জাংশন ওভালে ভিক্টোরিয়ার বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনশেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ২২ রান খরচায় তিনটি উইকেটই নিয়েছেন বাঁহাতি ফাস্টবোলার ওয়াইজ। তার তোপ সামলে চতুর্থ উইকেটে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন ভারতের দুই সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও সৌরভ গাঙ্গুলী। সৌরভ ব্যাট করছেন ৫১ রান নিয়ে, দ্রাবিড় ৩৩। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টের আগে এটাই ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচ। টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া চার পেসার খেলাবে এমন একটি সম্ভাবনার পক্ষেই প্রবল গুঞ্জন। কিন্তু প্রস্তুতি ম্যাচে দেখা গেলো ভারতই নিয়েছে সেই কৌশল। অধিনায়ক অনিল কুম্বলেসহ সব স্পিনারই বিশ্রামে। চমকের শেষ সেখানেই নয়। উদ্বোধনী জুটিতে ওয়াসিম জাফরকে সঙ্গ দিয়েছেন দ্রাবিড়! ভারপ্রাপ্ত হয়ে টস জেতায় নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ের। এরপর চার ওভারের মধ্যে মাত্র ১০ রানেই দুই উইকেট নেই ভারতের। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত অ্যারন ফিঞ্চ ওয়াসিম জাফরের (০) ক্যাচ নিয়েছেন ওয়াইজের বলে। উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দী হয়েছেন ভিভিএস লক্ষ্মণ (১)। এরপর শচীন টেন্ডুলকারকে বোল্ড করে ভারতকে বড় ধাক্কাটি দিয়েছেন ওয়াইজ। তার আগে একটি চার ও একটি ছক্কায় ১৮ বলে ১৯ রান করেছেন টেন্ডুলকার। মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়েছেন ওয়াইজকেই। সেখান থেকেই ভারতকে টেনে তুলেছেন সৌরভ ও দ্রাবিড়। শুরুতে একটু সমস্যায় পড়লেও ঠিকই সামলে নিয়েছেন সৌরভ। ৮৬ বলে এসেছে তার ফিফটি যাতে চারের মার আছে ৮টি। দ্রাবিড় তার স্বভাবসূলভ কিন্তু কার্যকর ইনিংসটি খেলেছেন ১১২ বলে, বাউন্ডারি মেরেছেন দুটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৩০ঘ.