২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটোতে শোচনীয় হারের পর পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের সিরিজ জয় অবধারিত বলেই মনে হচ্ছিল। কিন্তু সোহরাওয়ার্দী শুভর দল এখন সিরিজ জয়ের স্বপ্নও দেখাচ্ছে। তৃতীয় ম্যাচের পর বুধবার করাচীর কায়েদে আজম পার্কে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচেও জিতেছে তারা। ব্যবধান ১৩ রানের। সিরিজে এখন ২-২ এ সমতা। ৭ ডিসেম্বর শেষ ম্যাচটা এখন তাই এই সিরিজের ভাগ্য নির্ধারকও হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটোতে শোচনীয় হারের পর পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের সিরিজ জয় অবধারিত বলেই মনে হচ্ছিল। কিন্তু সোহরাওয়ার্দী শুভর দল এখন সিরিজ জয়ের স্বপ্নও দেখাচ্ছে। তৃতীয় ম্যাচের পর বুধবার করাচীর কায়েদে আজম পার্কে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচেও জিতেছে তারা। ব্যবধান ১৩ রানের। সিরিজে এখন ২-২ এ সমতা। ৭ ডিসেম্বর শেষ ম্যাচটা এখন তাই এই সিরিজের ভাগ্য নির্ধারকও হয়ে গেছে। প্রথমে মার্শাল আইয়ুবের দুর্দান্ত ব্যাটিং এবং পরে ডলার মাহমুদের বিধ্বংসী বোলিং ও সোহরাওয়ার্দী শুভর ঘূর্ণি জাদুতেই জয় ধরা দিয়েছে এই ম্যাচে। আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২৩৩ রান। মার্শাল আইয়ুবের ৮৮ রানের ইনিংসটাই লড়াই করার মতো স্কোরে পৌছে দেয় তাদের। এছাড়া বলার মতো রান করেছেন মাহমুদুল হাসান (৪৪) ও মিথুন আলী (৩৩)। অধিনায়ক শুভ অপরাজিত ছিলেন ১৮ রানে। ২৩৪ রানের লক্ষ্যে নামা পাকিস্তান যুবদল শুরতেই পড়ে ডলারের তোপের মুখে। কিছূদিন আগে বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগ ইতিহাসের প্রথম হ্যাটট্টিক করা এই পেসার ৪০ রানে নেন ৪ উইকেট। অধিনায়ক শুভ তার বাঁ হাতি স্পিনের ছাড়িয়ে যান তাকেও। মাত্র ৩৮ রান খরচায় তার শিকার ৫ উইকেট। এছাড়া রুবেল হোসেন নেন একটি উইকেট। তাই পাকদের ইনিংস ২২০ রানের বেশি এগুতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.