২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালিকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ন

এই শুভেচ্ছাটুকুর মূল্য আলাদা মুত্তিয়া মুরালিধরনের কাছে। বিশ্ব রেকর্ডে দুই যুযুধানের বিজয়ীকে মুকুট হারানো পরাজিতের শুভেচ্ছা। সোমবার ক্যান্ডি টেস্টে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারের টেস্ট রেকর্ড শেন ওয়ার্নের কাছ থেকে কেড়ে নিয়েছেন মুরালি। ওয়ার্ন সেজন্য অভিনন্দন জানিয়েছেন তাকে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান এই লেগ স্পিন গ্রেট বলেছেন, "মুরালিকে অভিনন্দন- অনেকদিন ধরেই সে একজন দারুণ খেলোয়াড়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 08:44 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

সিডনি, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এই শুভেচ্ছাটুকুর মূল্য আলাদা মুত্তিয়া মুরালিধরনের কাছে। বিশ্ব রেকর্ডে দুই যুযুধানের বিজয়ীকে মুকুট হারানো পরাজিতের শুভেচ্ছা। সোমবার ক্যান্ডি টেস্টে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারের টেস্ট রেকর্ড শেন ওয়ার্নের কাছ থেকে কেড়ে নিয়েছেন মুরালি। ওয়ার্ন সেজন্য অভিনন্দন জানিয়েছেন তাকে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান এই লেগ স্পিন গ্রেট বলেছেন, "মুরালিকে অভিনন্দন- অনেকদিন ধরেই সে একজন দারুণ খেলোয়াড়।" শোনা যায় শ্র্রীলঙ্কা দলের অস্ট্রেলিয়া সফরের সময় দুটো শুভেচ্ছাবাণী তৈরি করেছিলেন ওয়ার্ন। প্রথমটি মুরালি যদি অস্ট্রেলিয়ার মাটিতে তার রেকর্ড ভাঙ্গতেন, তখন তাকে অভিনন্দিত করার জন্য। ওয়ার্নকে ব্যবহার করতে হয়েছিল দ্বিতীয়টি। মুরালিকে ব্যর্থ করার জন্য অস্ট্রেলিয়ান সতীর্থদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছিলেন গত মাসে। অনুমিত ছিল বলেই রেকর্ড হাতছাড়া হওয়ার পর ওয়ার্নকে আর কষ্ট করতে হয়নি। বিবৃতিতে যোগ করেছেন, "প্রতিদ্বন্দ্বী হিসেবে ও অসাধারণ এবং শ্রীলঙ্কার ক্রিকেটে ওর অবদান অনেক। মানুষ হিসেবেও সে দুর্দান্ত।" দুজনের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। এবং সুযোগ পেলেই মুরালির বোলিং অ্যাকশন ও দূর্বল দলগুলোর বিপক্ষে গাদা গাদা উইকেট পাওয়াকে কটাক্ষ করতে ছাড়েননি ওয়ার্ন। ২০০৪ সালে মুরালিকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড নিজের করার পর এ বছর জানুয়ারিতে অবসর নেওয়া পর্যন্ত আরো ব্যাপ্তি দিয়েছেন। আর কাঁধের ইনজুরিতে পিছিয়ে পড়া মুরালি অবশেষে ফিরে পেয়েছেন তা। ১৪৫ টেস্ট খেলে গড়া ওয়ার্নের কীর্তি মুরালি ভেঙ্গেছেন ১১৬তম টেস্টে এসে। অবশ্য দুজনের এই রেষারেষির কোনো আভাস পাওয়া যায়নি গত মাসে। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের ট্রফির নাম দেওয়া হয়েছে দুজনের নামে ওয়ার্ন-মুরালিধরন ট্রফি। ওয়ার্নের অভিনন্দনেও শ্লেষ খুঁজে পাওয়া যায়নি কোনো, "সুনামির পর আমি শ্রীলঙ্কায় তাকে সাহায্য করতে গিয়েছিলাম, আর এখনতো আমাদের দুজনের নামে ট্রফি আছে একটা। আমার ধারণা সে একহাজার উইকেট পাবে, তবে এ মুহূর্তে তাকে শুধু এটুকুই বলবো- রেকর্ডটা তুমি দারুণ করেছ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৪০ঘ.