২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নের বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন মুরালিধরন

বৃষ্টির বাগড়ায় সবচেয়ে হতাশ মানুষটি মুত্তিয়া মুরালিধরন। মাত্রই তেতে উঠেছেন আর এমন সময় প্রাকৃতিক এই বাধা! অবশ্য তার আগে আসল কাজ সেরে ফেলেছেন শ্রীলঙ্কান এই অফ স্পিনার। ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের বিশ্ব রেকর্ড। আর একটি পেলেই সর্বোচ্চ টেস্ট উইকেটের এই রেকর্ড নিজের করে নেবেন মুরালি। রোববার ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ১৮৬ রান করেছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 04:59 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ক্যান্ডি, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃষ্টির বাগড়ায় সবচেয়ে হতাশ মানুষটি মুত্তিয়া মুরালিধরন। মাত্রই তেতে উঠেছেন আর এমন সময় প্রাকৃতিক এই বাধা! অবশ্য তার আগে আসল কাজ সেরে ফেলেছেন শ্রীলঙ্কান এই অফ স্পিনার। ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের বিশ্ব রেকর্ড। আর একটি পেলেই সর্বোচ্চ টেস্ট উইকেটের এই রেকর্ড নিজের করে নেবেন মুরালি। রোববার ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ১৮৬ রান করেছে ইংল্যান্ড। পল কলিংউড ব্যাট করছেন ১৪ রান নিয়ে, তার সঙ্গী রায়ান সাইডবটমের রান ১। হাতে ৪ উইকেট নিয়ে এখনও তারা শ্রীলঙ্কার সংগ্রহ থেকে ২ রানে পিছিয়ে। লাঞ্চের পর মাত্র ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তার আগে ইয়ান বেলের ৮৩ রানে ভর করে দারুণ একটা সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরা। ১ উইকেটে ৪৯ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় উইকেট হারিয়েছে ১০৭ রানে। বেলের সঙ্গে ১০৭ রানের জুটি গড়ে আউট হয়েছেন অধিনায়ক মাইকেল ভন (৩৭)। মুরালির বলে ব্যাট প্যাড ক্যাচ দিয়েছেন তিনি চামারা সিলভাকে। ১৫তম হাফ সেঞ্চুরি পুরো করা বেলকে আউট করে দ্বিতীয় ব্রেক থ্রুটিও দিয়েছেন মুরালি। শর্ট মিড উইকেটে দারুন এক ডাইভিং ক্যাচ নিয়েছেন সিলভা। লাঞ্চের পর কেভিন পিটারসেনকে (৩১) এলবিডব্লু করে বিশ্ব রেকর্ডের স্পর্শ দূরত্বে দাঁড়ান মুরালি। রবি বোপারাকে (৮) উইকেট কিপার প্রসন্ন জয়াবর্ধনের ক্যাচ বানিয়ে সেটা ছুঁয়েছেন। ইংল্যান্ডের মিডল অর্ডারকে শেষ ধাক্কাটি দিয়েছেন দিলহারা ফার্নান্ডো। তার বলে ম্যাট প্রিয়র কোনো রান না করেই ফিরে গেছেন জিহান মোবারককে ক্যাচ দিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৪৭ঘ.