কলকাতা, ২৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিঠের ইনজুরির কারণে উমর গুলের ভারত সফর শেষ। অধিনায়ক শোয়েব মালিকের সমস্যা গোড়ালিতে। গতি-তারকা শোয়েব আখতার জ্বর ও বুকের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতাল ঘুরে এসেছেন। মিসবাহ-উল হক ও মোহাম্মদ সামিও বেশ অসুস্থ। কলকাতা টেস্ট শুরু হওয়ার ঠিক আগের দিন এ-ই হলো পাকিস্তান দলের অবস্থা। যেটাকে অনায়াসে বলা যায় দুরবস্থা! তাদের ঠিক বিপরীত অবস্থা ভারতের। দিল্লীতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৬ উইকেটের সহজ জয় দিয়ে এমনিতেই তারা উৎসাহে টগবগ করে ফুটছে। তার ওপরে ইনজুরি-সমস্যায় জর্জরিত প্রতিপক্ষ, ইডেন গার্ডেনের লাখো মানুষের সমর্থন, নতুন অধিনায়ক কুম্বলের অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব, দিল্লী টেস্টে দলের প্রায় প্রত্যেক সদস্যের সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন --- সব মিলিয়ে 'টিম ইন্ডিয়া'র সামনে অজস্র অনুপ্রেরণা। সেই সব অনুপ্রেরণাকে সঙ্গী করে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে দাঁড়াচ্ছে ভারত।
প্রায় এক দশক পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু হয়েছিল ১৯৯৯ সালে। সেবার দুই টেস্টের সিরিজ ১-১এ ড্র হলেও পরের বার অর্থাৎ ২০০৪ সালে বিজয়ীর হাসি হেসেছিল ভারত। পাকিস্তান সফরে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজই জিতে নিয়েছিল সৌরভ গাঙ্গুলীর দল। কিন্তু পরের বছর নিজেদের দেশে টেস্ট সিরিজটা আর জিততে পারেনি তারা। তারো বহু আগে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারত সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল সেই ১৯৭৯-৮০ মৌসুমে। দীর্ঘ ২৮ বছর পর ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে কুম্বলেও দারুণ রোমাঞ্চিত, "আমাদের জন্য এখন রেকর্ড গড়ার দারুণ এক সুযোগ।" তবে প্রতিপক্ষের সমস্যা নয়, ভারতের নতুন টেস্ট অধিনায়কের মনে শুধুই নিজের দল নিয়ে ভাবনা, "আসলে আমরা যেটা নিয়ন্ত্রণ করতে পারি সেদিকেই আমাদের লক্ষ্য রাখা উচিৎ। (আমাদের) দল মাঠে নামতে উদগ্রীব আর এটা খুব ভাল লক্ষণ।"
উজ্জীবিত, অনুপ্রাণিত দলটির সামনে এখন দুটো সমস্যা । দুটোকেই অবশ্য 'মধুর' সমস্যা বলা যায়। সমস্যা নম্বর এক --- দিল্লীতে দুই ইনিংসেই ব্যর্থ দীনেশ কার্তিককে বাদ দিয়ে দারুণ ফর্মে থাকা যুবরাজ সিংকে খেলানো হবে কিনা। দুই নম্বর সমস্যাটা স্পিন আক্রমণ শক্তিশালী করতে মুরালি কার্তিককে দলে নেয়া সংক্রান্ত। সেক্ষেত্রে প্রথম টেস্টে অনুজ্জ্বল থাকা মুনাফ প্যাটেল বাদ পড়বেন আর নতুন বলে জহির খানের সঙ্গী হবেন সৌরভ গাঙ্গুলী। অবশ্য প্রথম একাদশ জানা যাবে ম্যাচের আগে অর্থাৎ শুক্রবার সকালে। ইডেনের কিউরেটর জানিয়েছেন তৃতীয় দিন থেকেই বল টার্ন করা শুরু করবে। আর সেজন্যই তিন জন স্পিনার খেলানোর একটা চিন্তা উঁকি দিয়েছে স্বাগতিকদের মনে।
তবে যে-ই বাদ পড়
bdnews24