২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দলে ফিরলেন গিবস

গত সপ্তাহে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন হার্শেল গিবস। ঐ টেস্টে নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ ২-০তে জিতে নিলেও গিবসের ইনজুরিটা বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দুশ্চিন্তাটা যে অমূলক ছিল না তার প্রমাণ একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ ও প্রথম ওয়ানডেতে তার অনুপস্থিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন হার্শেল গিবস। ঐ টেস্টে নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ ২-০তে জিতে নিলেও গিবসের ইনজুরিটা বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দুশ্চিন্তাটা যে অমূলক ছিল না তার প্রমাণ একমাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ ও প্রথম ওয়ানডেতে তার অনুপস্থিতি। তবে দক্ষিণ আফ্রিকার জন্য সুখবর, ইনজুরি থেকে সেরে উঠে সিরিজের শেষ দুটো ওয়ানডে খেলতে গিবস এখন প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার ফিজিও শেন জাবার জানিয়েছেন গিবসের হাঁটুতে আর কোনো সমস্যা নেই। ফিটনেস টেস্টের বাধাও পেরিয়েছেন ভাল ভাবেই। তাই শুক্রবার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় এবং রোববার কেপটাউনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার খেলা প্রায় নিশ্চিত। গিবসের শূন্যতা পূরণে সুযোগ পাওয়া মর্নে ফন উইককে তাই স্কোয়াড থেকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৭ঘ.