২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এর তারকাদের টানতে বিসিসিআই-এর প্রলোভন

ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর শত বাধাতেও কোনো কাজ হয়নি। 'বিদ্রোহী' হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া ভারতীয় ক্রিকেট লিগ (আইসিএল) ঠিকই মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার। ব্রায়ান লারা, ইনজামাম-উল হক, ক্রিস কেয়ার্নস, মারভান আতাপাত্তুদের মতো অবসর নেয়া তারকাদের নিয়ে আইসিএল মাঠে নামার অনেক আগেই সাড়া ফেলে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। ব্যাপারটা মোটেও ভাল লাগছে না বলে একটা উদ্যোগ নেয়ার চিন্তা-ভাবনা করছে বিসিসিআই। ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ টানতে আইসিএল-এ খেলা ক্রিকেটারদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে তারা। সোজা কথায় প্রলোভনের মাধ্যমে তারকা ক্রিকেটারদের নিজেদের দলে টানার একটা চেষ্টা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

নয়াদিল্লী, ২৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর শত বাধাতেও কোনো কাজ হয়নি। 'বিদ্রোহী' হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া ভারতীয় ক্রিকেট লিগ (আইসিএল) ঠিকই মাঠে গড়াচ্ছে আগামী শুক্রবার। ব্রায়ান লারা, ইনজামাম-উল হক, ক্রিস কেয়ার্নস, মারভান আতাপাত্তুদের মতো অবসর নেয়া তারকাদের নিয়ে আইসিএল মাঠে নামার অনেক আগেই সাড়া ফেলে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। ব্যাপারটা মোটেও ভাল লাগছে না বলে একটা উদ্যোগ নেয়ার চিন্তা-ভাবনা করছে বিসিসিআই। ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল-এ টানতে আইসিএল-এ খেলা ক্রিকেটারদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা ভাবছে তারা। সোজা কথায় প্রলোভনের মাধ্যমে তারকা ক্রিকেটারদের নিজেদের দলে টানার একটা চেষ্টা! আইসিএল-এ যোগ দেয়া বিদেশী খেলোয়াড়দের আইপিএল-এ অংশ নেয়ার ব্যাপারে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল বিসিসিআই। কিন্তু ভারতের বৃহত্তম মিডিয়া ফার্ম জি টেলিফিল্মস লিমিটেডের অর্থানুকুল্যে আয়োজিত আইসিএল-এ তারকাদের ভীড় দেখে সম্ভবত অসহায় বোধ করছে তারা! বোধহয় সেজন্যই একটা শর্তের বিনিময়ে লারা-ইনজামামদের আইপিএল-এ খেলতে দিতে বিসিসিআই আগ্রহী। বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লার কথায় সে আগ্রহই প্রকাশিত হয়েছে, "বিদেশী খেলোয়াড়রা আইসিএল-এর সঙ্গে চুক্তি ছিন্ন করলে আমরা তাদেরকে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দিতে পারি।" এমনকি ভারতের যে সব খেলোয়াড় তাদের রাজ্য দল ছেড়ে আইসিএল-এ যোগ দিয়েছেন তাদের ওপরেও নমনীয় হতে পারে বিসিসিআই! "(ভারতীয় ক্রিকেটারদের) সাধারণ ক্ষমা ঘোষণারও একটা প্রস্তাবনা এসেছে। তবে এখনো এ সম্পর্কে কোনো ঐকমত্য হয়নি"-- জানিয়েছেন রাজিব শুক্লা। লারাদের মতো অবসর নেয়া তারকারা আইসিএল-এর দিকে ঝুঁকলেও বর্তমান তারকাদের অনেকেই যোগ দিয়েছেন আইপিএল-এ। মোহাম্মদ ইউসুফ তো প্রথমে আইসিএল-এ নাম লেখালেও পরে তাদের সঙ্গে চুক্তি ছিন্ন করে বিসিসিআই-এর উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএল-এর সঙ্গে যুক্ত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২৫ঘ.