২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা দেবে বিসিবি

ঘূর্ণিদুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সোমবার অ্যাডহক কমিটির সভায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র ইশতিয়াক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ঘূর্ণিদুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সোমবার অ্যাডহক কমিটির সভায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র ইশতিয়াক আহমেদ। এই সভায় নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দল অনুমোদনের বিষয়টাই প্রাধান্য পেয়েছে বেশি। এছাড়া ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) পক্ষ থেকে ঢাকার প্রিমিয়ারের ক্লাবগুলোকে অনুদান দেওয়ার একটা প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। ইশতিয়াক জানিয়েছেন, সেই প্রস্তাবে বোর্ডের অনুমোদন পাওয়ার বিষয়টাও নাকি এগিয়ে গেছে অনেকদূর। কিন্তু ব্রাদার্স ইউনিয়নকে রেলিগেটেড করে দেওয়ার সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশে তো আসন্ন প্রিমিয়ার লিগ ঝুলেই পড়লো! ইশতিয়াক জানাচ্ছেন, "এখনো সেরকম কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে আমরা এটা আইনগতভাবেই মোকাবেলা করবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.