২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এ খেলতে ভারতে লারা

সব গুজবের অবসান ঘটিয়ে ভারতে পা রেখেছেন লারা। বিদ্রোহী বলে আলোচিত ভারতীয় ক্রিকেট লিগে (আইসিএল) নিশ্চিতভাবেই খেলছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তী। রোববার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে আইসিএল-এর গুন গাওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনাও করেছেন লারা। আইসিএল-এ খেলতে ইচ্ছুক খেলোয়াড়দের নিষেধাজ্ঞার হুমকিটি ভালোভাবে নেননি তিনি। বলেছেন, "ক্রিকেট বোর্ডের এ ধরনের প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল, তবুও আমি হতাশ। আইসিএল-এর উদ্দেশ্য সৎ এবং আশাকরছি তারা এটা বুঝবে এবং মেনে নেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

মুম্বাই, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সব গুজবের অবসান ঘটিয়ে ভারতে পা রেখেছেন লারা। বিদ্রোহী বলে আলোচিত ভারতীয় ক্রিকেট লিগে (আইসিএল) নিশ্চিতভাবেই খেলছেন ক্যারিবিয়ান এই কিংবদন্তী। রোববার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে আইসিএল-এর গুন গাওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনাও করেছেন লারা। আইসিএল-এ খেলতে ইচ্ছুক খেলোয়াড়দের নিষেধাজ্ঞার হুমকিটি ভালোভাবে নেননি তিনি। বলেছেন, "ক্রিকেট বোর্ডের এ ধরনের প্রতিক্রিয়া প্রত্যাশিত ছিল, তবুও আমি হতাশ। আইসিএল-এর উদ্দেশ্য সৎ এবং আশাকরছি তারা এটা বুঝবে এবং মেনে নেবে।" দীর্ঘদিন বাদে ক্রিকেটে ফেরার আনন্দেও রোমাঞ্চিত লারা। তার মতে, "আইসিএল-এ খেলার জন্য আমি মুখিয়ে আছি। ভারতীয় সেসব তরুণদের সঙ্গে আমি খেলতে চাই যারা এমনিতে আমি কিংবা আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে হয়তো খেলার সুযোগ পেত না।" মোটের ওপর টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটকে দারুণ লেগেছে লারার কাছে। তার ভাষায়, "এমনিতে টিভিতে ক্রিকেট দেখি না, কিন্তু টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তানে ম্যাচে একমুহূর্তের জন্য সরিনি। খেলাটা খুবই উত্তেজনাপূর্ণ ও মজার। এতে ক্রিকেটের সঙ্গে পরিচিত নয় এমন সব জায়গায় খেলাটার প্রচার ও প্রসার ঘটাতে পারবে কর্তৃপক্ষ।" (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম