২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্মিসনকে নিয়ে শঙ্কায় ইংল্যান্ড

আর মাত্র ছ'দিন পর সিরিজ শুরু। কিন্তু ক্যান্ডি টেস্টে খেলাটা অনিশ্চিত হয়ে পড়েছে স্টিভ হার্মিসনের। রোববার শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে প্রেসিডেন্ট একাদশ দিনশেষে ৯ উইকেটে ২৯৮ রান করেছে। ম্যাথু হগার্ড ও মন্টি পানেসার ৩টি করে উইকেট নিয়েছেন। মাঠ ছাড়ার আগে হার্মিসন পেয়েছিলেন এক উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

কলম্বো, ২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর মাত্র ছ'দিন পর সিরিজ শুরু। কিন্তু ক্যান্ডি টেস্টে খেলাটা অনিশ্চিত হয়ে পড়েছে স্টিভ হার্মিসনের। রোববার শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে প্রেসিডেন্ট একাদশ দিনশেষে ৯ উইকেটে ২৯৮ রান করেছে। ম্যাথু হগার্ড ও মন্টি পানেসার ৩টি করে উইকেট নিয়েছেন। মাঠ ছাড়ার আগে হার্মিসন পেয়েছিলেন এক উইকেট। নিজের ১১তম ওভারে তিন বল করার পরই বোলিং মার্কে দাঁড়িয়ে পড়েন হার্মিসন। এরপর মাইকেল ভনের সঙ্গে আলোচনা করে বেরিয়ে যান মাঠ থেকে। পরে জেমস এন্ডারসন তার ওভার শেষ করেন। গত মৌসুমের শেষ ভাগে পিঠের ইনজুরির কারণে আর খেলা হয়নি হার্মিসনের। ধারণা করা হচ্ছে সেই ইনজুরিই ফিরে এসেছে তার কলম্বোতে। তবে ইংল্যান্ড শিবির থেকে তা উড়িয়ে দেওয়া হয়েছে। কোচ পিটার মুরস বলেছেন, "আগের কোনো সমস্যা নয় এটা। অনেকটা হঠাৎই ওর ব্যথা শুরু হয়েছে ওখানে। ফিজিও জানিয়েছেন তেমন গুরুতর নয় তা। আগামী দুয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।" ক্যান্ডি টেস্টের আগে শেষ এই প্রস্তুতি ম্যাচে ইংলিশ বোলারদের বিপক্ষে ভালোই করেছে শক্তিশালী বোর্ড প্রেসিডেন্ট একাদশ। উপুল থারাঙ্গা করেছেন সর্বোচ্চ ৮৬ রান। এছাড়া জিহান মোবারক ৬৮ এবং উইকেট কিপার কৌশল সিলভা খেলেছেন ৫৩ রানের ইনিংস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২০৩০ঘ.