২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

পাকিস্তান সফরে একমাত্র চার দিনের ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার শেষ হওয়া ম্যাচে তারা ড্র করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, ২৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান সফরে একমাত্র চার দিনের ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার শেষ হওয়া ম্যাচে তারা ড্র করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ৩ উইকেটে ৫৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৭৩ রানে। মার্শাল আইয়ুবের ৫৯, রনি তালুকদারের ৫৩ ও ডলার মাহমুদের ৩২ রানের ওপরে গড়ে উঠেছে বাংলাদেশে পৌনে তিন শ' ছোঁয়া সংগ্রহ। প্রথম ইনিংসে ১৫ রানের লিড থাকায় সোহরাওয়ার্দী শুভর নেতৃত্বাধীন দলটি জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে প্রতিপক্ষকে। পাকিস্তানের যুব দল এক উইকেটে ৭০ রান তুলতেই শেষ হয়ে গেছে দিনের খেলা। একমাত্র উইকেটটি নিয়েছেন ডলার মাহমুদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৩ঘ.