২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগিলকে ওয়ার্নের যোগ্য উত্তরসূরী মানতে নারাজ মুরালিধরন

এত দিন শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা পড়ে থাকায় অস্ট্রেলিয়া দলে নিয়মিত সুযোগ পাননি তিনি। তার পরও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে ৪০ টেস্টে ১৯৮ উইকেট ছিল স্টুয়ার্ট ম্যাকগিলের। ওয়ার্ন অবসরে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার আরো বেশি ক্ষুরধার হয়ে উঠবেন তিনি, লেগস্পিনের জাদুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে তুলে নেবেন একের পর এক উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

হোবার্ট, অস্ট্রেলিয়া, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এত দিন শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা পড়ে থাকায় অস্ট্রেলিয়া দলে নিয়মিত সুযোগ পাননি তিনি। তার পরও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে ৪০ টেস্টে ১৯৮ উইকেট ছিল স্টুয়ার্ট ম্যাকগিলের। ওয়ার্ন অবসরে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার আরো বেশি ক্ষুরধার হয়ে উঠবেন তিনি, লেগস্পিনের জাদুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে তুলে নেবেন একের পর এক উইকেট। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে সদ্য সমাপ্ত সিরিজে এই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি তিনি। ২ টেস্টে ৬৫ দশমিক ২ গড়ে মাত্র ৫ উইকেট! এমন অনুজ্জ্বল পারফরম্যান্স দেখে অস্ট্রেলীয়দের মতো মুত্তিয়া মুরালিধরনও কম বিস্মিত হননি। এবং মুরালির বিশ্বাস ওয়ার্নের যোগ্য উত্তরসূরী খোঁজার জন্য ম্যাকগিল নয়, কম বয়সী অন্য কোনো স্পিনারের দিকেই অস্ট্রেলীয় নির্বাচকদের চোখ ফেরানো উচিৎ। শ্রীলঙ্কার বিপক্ষে নি