২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুনায়েদ ও রাকিবুলের জরিমানা

আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা হয়েছে রাজশাহীর ওপেনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী ও বরিশালের রাকিবুল হাসানের। জুনায়েদের ম্যাচ ফি'র শতকরা ১০ ভাগ জরিমানা হলেও গুরুদন্ডই হয়েছে রাকিবুলের। তার কাটা যাচ্ছে ম্যাচ ফি'র ৭৫ ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 03:39 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা হয়েছে রাজশাহীর ওপেনার জুনায়েদ ইমরোজ সিদ্দিকী ও বরিশালের রাকিবুল হাসানের। জুনায়েদের ম্যাচ ফি'র শতকরা ১০ ভাগ জরিমানা হলেও গুরুদন্ডই হয়েছে রাকিবুলের। তার কাটা যাচ্ছে ম্যাচ ফি'র ৭৫ ভাগ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচের তৃতীয় দিনের ঘটনা। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার ওপেনিং পার্টনার জহিরুল ইসলাম অমিকে আউট দেওয়ার পর আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেওয়াতেই ম্যাচ রেফারি রকিবুল হাসান ম্যাচ ফি'র একটা অংশ জরিমানা করেন জুনায়েদকে। বগুড়ায় খুলনার বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে আউট হওয়ার বরিশালের রাকিবুলের প্রতিক্রিয়া আচরণবিধি পরিপন্থী হওয়ায় তাকে জরিমানা করেন ম্যাচ রেফারি হেমায়েত সিদ্দিকী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৫ঘ.