২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার ও ফরহাদের জরিমানা

আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা হয়েছে খুলনার পেসার ডলার মাহমুদ ও রাজশাহীর ব্যাটসম্যান ফরহাদ হোসেনের। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খুলনা-রাজশাহীর চারদিনের ম্যাচের শেষদিনে তার বিরুদ্ধে দেওয়া আম্পায়ারের আউটের সিদ্ধান্তটাকে সহজভাবে নিতে পারেননি ফরহাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 03:31 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা হয়েছে খুলনার পেসার ডলার মাহমুদ ও রাজশাহীর ব্যাটসম্যান ফরহাদ হোসেনের। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খুলনা-রাজশাহীর চারদিনের ম্যাচের শেষদিনে তার বিরুদ্ধে দেওয়া আম্পায়ারের আউটের সিদ্ধান্তটাকে সহজভাবে নিতে পারেননি ফরহাদ। বুধবার ওয়ানডে ম্যাচের দিন মাঠে জাতীয় লিগ ইতিহাসের প্রথম হ্যাটট্টিক করা ডলারের শৃঙ্খলা পরিপন্থী আচরণও নজর এড়ায়নি বিসিবির ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার আলিউল ইসলামের। তিনি দুজনকেই তিন হাজার টাকা করে জরিমানা করেছেন। বুধবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুজনকে জরিমানার কথা জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩০ঘ.