২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্নির্ধারিত হলো অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর

৯ নভেম্বর যাওয়ার কথা থাকলেও করাচিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পরামর্শে অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সফর এখন পুনর্নির্ধারিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, ১২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ৯ নভেম্বর যাওয়ার কথা থাকলেও করাচিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পরামর্শে অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সফর এখন পুনর্নির্ধারিত হয়েছে। ১৬ নভেম্বর পাকিস্তান রওনা হচ্ছে সোহরাওয়ার্দী শুভর নেতৃত্বাধীন যুবদল। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া সফরে তারা পাঁচটি একদিনের ও একটি চারদিনের ম্যাচ খেলবে। সফরশেষে ৮ ডিসেম্বর দেশে ফেরার কথা অনূর্ধ্ব-১৯ দলের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৩২ঘ.