২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দু দলের জন্যই অনুপ্রেরণার উৎস ইতিহাস

কানপুর ভারতের জন্য এক দারুণ পয়া ভেন্যু। কানপুরের গ্রিন পার্কে ৯টি ওয়ানডে খেলে ৬টিতেই জয় পেয়েছে তারা। পাকিস্তানের জন্যও কি নয়? ভারতের উত্তর প্রদেশের বৃহত্তম শহরে এর আগে একটিই ম্যাচ খেলেছে তারা। ২০০৫ সালের ১৫ এপ্রিল অনুষ্ঠিত সেই ম্যাচে ভারতের ২৪৯ রান পেরিয়ে যেতে একটুও সমস্যা হয়নি পাকিস্তানের। শহীদ আফ্রিদির ৪৬ বলে ১০২ রানের এক ঝড়ো ইনিংসের সৌজন্যে তারা প্রায় ৮ ওভার হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছিল ৫ উইকেটে। রোববার সেই কানপুরে তৃতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হওয়ার সময় প্রায় আড়াই বছর আগের ম্যাচটা পাকিস্তানকে অনুপ্রাণিত করবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

কানপুর, ভারত, ১০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কানপুর ভারতের জন্য এক দারুণ পয়া ভেন্যু। কানপুরের গ্রিন পার্কে ৯টি ওয়ানডে খেলে ৬টিতেই জয় পেয়েছে তারা। পাকিস্তানের জন্যও কি নয়? ভারতের উত্তর প্রদেশের বৃহত্তম শহরে এর আগে একটিই ম্যাচ খেলেছে তারা। ২০০৫ সালের ১৫ এপ্রিল অনুষ্ঠিত সেই ম্যাচে ভারতের ২৪৯ রান পেরিয়ে যেতে একটুও সমস্যা হয়নি পাকিস্তানের। শহীদ আফ্রিদির ৪৬ বলে ১০২ রানের এক ঝড়ো ইনিংসের সৌজন্যে তারা প্রায় ৮ ওভার হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছিল ৫ উইকেটে। রোববার সেই কানপুরে তৃতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হওয়ার সময় প্রায় আড়াই বছর আগের ম্যাচটা পাকিস্তানকে অনুপ্রাণিত করবেই। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে আপাতত সাম্যাবস্থা। তবে ১-১ হলেও রোববার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে পাকিস্তান। বৃহস্পতিবার মোহালিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে তারা ৩২১ রান তাড়া করে জিতেছে তা এক কথায় অসাধারণ। শচীন টেন্ডুলকারের ৯৯ রানের অসাধারণ এক ইনিংস যে শেষ পর্যন্ত ইউনিস খানের ১১০ বলে ১১৭ রানের আলোকচ্ছটায় ম্লান হয়ে যাবে তা কে ভাবতে পেরেছিল! সেই সঙ্গে মিসবাহ-উল হকের ৪৪ বলে ৪৯ ও ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান আফ্রিদির ১৪ বলে ২৯ রানের 'ঝড়' ৪ উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছে পাকিস্তানকে। 'পয়া' ভেন্যুতে খেলতে নামার আগে ভারত তাই কিছুটা হলেও চাপের মধ্যে। সেদিন ২৫ রান করা বীরেন্দর শেবাগ খেলবেন নাকি প্রথম ম্যাচে দারুণ বোলিং করা মুরালি কার্তিক তা নিয়ে 'টিম ইন্ডিয়া' বেশ দ্বিধায়। তবে শিব কুমারের মনে কোনো দ্বিধা নেই। গ্রিন পার্ক স্টেডিয়ামের কিউরেটর জানিয়েছেন এখানকার উইকেট রীতিমতো ব্যাটিং-স্বর্গ। আড়াই বছর আগের সেই ভারত-পাকিস্তান লড়াইয়ের স্মৃতিচারণ করে তিনি বলেছেন, "সেই ম্যাচে এই উইকেটেই ৫০০র বেশি রান হয়েছিল। এর পর (উইকেটের) তেমন পরিবর্তন হয়নি। এখানে এখনো প্রচুর রান আছে। আগামীকাল (রোববার) দর্শকরা প্রচুর চার-ছক্কা দেখতে পারে। আমার ধারণা আগামীকাল গ্রিন পার্ক সর্বোচ্চ দলীয় ইনিংসই দেখতে যাচ্ছে। এখনো পর্যন্ত ভারতের ২৫৯ রান (১৯৮৯তে ইংল্যান্ডের বিপক্ষে) কানপুরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সেই ম্যাচে চেতন শর্মা তার একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটি করেছিলেন। আমার মনে হয় আগামীকাল আমরা ৩০০-র বেশি স্কোর দেখতে যাচ্ছি।" অবশ্য সকালের দিকে পেসাররা একটু বাড়তি সুবিধা পাবেন বলেই তার ধারণা, "সকালে হালকা কুয়াশার জন্য খেলার শুরুতে পিচ কিছুটা আর্দ্র থাকবে। সেজন্য শুরুতে ফিল্ডিং করা দল সুবিধা পেতে পারে।" আগের ম্যাচে দুর্দান্ত জয় ছাড়াও আরেকটি ব্যাপারে শোয়েব মালিকের এখন উৎফুল্ল থাকার কথা। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত তাকে পাকিস্তানের অধিনায়ক হিসাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অন্যদিকে টেস্ট অধিনায়ক হতে না পেরে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হয়তো বিষাদগ্রস্ত। সে বিষাদ মিলিয়ে যাওয়ার একটাই উপায়