[ ক্রিকেট ] জয়ের সুবাস পাচ্ছে ঢাকা ও খুলনা চারদিনের ম্যাচের উত্তেজনা একদিনের ম্যাচেও সমানভাবে ফিরিয়ে এনেছে ঢাকা। বরিশালকে জেতা ম্যাচ ড্র করতে বাধ্য করার পর এবার একদিনের ম্যাচেও চাপে ফেলেছে মোহাম্মদ আশরাফুলের দল। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করেছে বরিশাল। সর্বোচ্চ ৩৮ রান করেছেন ইমরান। জবাবে ২০ ওভার শেষে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে ঢাকা। জাভেদ ওমর ২৭ এবং আল শাহরিয়ার ২৮ রান নিয়ে ব্যাট করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ০৯:৩৫, ৬ নভেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৫৫, ২৬ এপ্রিল ২০২২ মিরপুর, ৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) bdnews24