নয়াদিল্লী, ১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যন্ত্রণাটা এখনো ভুলতে পারেননি জিওফ লসন। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ছিল পাকিস্তান কোচ হিসেবে তার প্রথম 'অ্যাসাইনমেন্ট'। আর সেই টুর্নামেন্টের ফাইনালেই ভারতের কাছে তীব্র লড়াইয়ের পর হার মানে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতের মাটিতে পা রাখার পর লসনের মুখে প্রথমেই উচ্চারিত হল ওই পরাজয়ের 'হিসাব মেটানো'র প্রতিজ্ঞা। পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক অবশ্য টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দুঃখ ভুলে সামনের দিকে তাকাতেই আগ্রহী।
তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলতে ৪২ দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে পাকিস্তান দল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তারা সরাসরি চলে যায় হোটেলে। সেখানেই এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লসন জানালেন প্রতিশোধের কথা, "আমরা ভারতের সঙ্গে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের একটি লিগ ম্যাচে টাই করে ছিলাম এবং ফাইনালে হেরে গিয়েছিলাম। তাই আমাদের কিছু হিসাব মেটাতে হবে।" পাকিস্তান ছাড়ার ঠিক আগে বলেছিলেন ভারত-পাকিস্তান সিরিজ অ্যাশেজের চেয়েও বড়। ভারতের মাটিতে প্রথম সংবাদ সম্মেলনেও লসনের মুখে একই কথা, "আমি মনে করি এটা অ্যাশেজের চেয়েও বড়। এটা একটা জাতীয় লড়াইয়ের মতো এবং সাধারণ ক্রিকেট ম্যাচের কিছুটা ওপরে।"
তবে তার আশা, এই সিরিজে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম হবে না, "আমরা সদ্য দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলেছি
bdnews24