ঢাকা, ৩১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- যখন যাদের সঙ্গে কাজ, পেশাদার কোচদের তখন মনেপ্রাণে তাদেরই হয়ে যেতে হয়। জেমি সিডন্স একদিনেই তা হতে পেরেছেন কিনা বলার উপায় নেই। তবে মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি পাকাপাকি করে ফেলা এই অস্ট্রেলিয়ান অঙ্গে অন্তত বাংলাদেশকে ধারণ করে ফেলেছেন। তাই বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এলেন বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপিয়ে। মুখেও বেশিরভাগ সময় শোনা গেল 'আমরা' শব্দটা। জানালেন, বাংলাদেশ দলকে নিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। তবে উচ্চাভিলাষী কোনো লক্ষ্যের কথা বলায় বেশ সংযমের পরিচয় দিয়েছেন অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে আসা সিডন্স। পাশাপাশি 'অধারাবাহিক' বলে কুখ্যাত বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সে ধারাবহিকতা নিয়ে আসার লক্ষ্যের কথাও বলতে ভোলেননি। সংবাদ সম্মেলনে আরো অনেক কথাই বলেছেন তিনি। প্রশ্নোত্তর আকারে তা তুলে ধরা হলো
প্রশ্ন : দুই বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন। এ সময়ের মধ্যে দলকে কোথায় নিয়ে যেতে চান?
জেমি সিডন্স : কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর আমি লক্ষ্য স্থির করবো। তবে এখন পর্যন্ত যা আলাপ হয়েছে তাতে এটুকু বলতে পারি, উন্নতির জন্যই কাজ করবো আমরা। দলকে নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যই থাকবে। তার মানে এই নয় যে তাদেরকে র্যাঙ্কিংয়ের দুই নাম্বারে নিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করবো। এখানকার মানুষের প্রত্যাশা যেমন অনেক, তা পূরণের দাবিটাও জোরালো। তবে আমি দেখতে চাই সবধরনের ক্রিকেটেই আমরা খুব ভালো খেলছি। সেটা ওয়ানডে, টেস্ট কিংবা টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট- যা
bdnews24