ঢাকা, ২৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মেজর জেনারেল সিনা ইবনে জামালী। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাহী বোর্ড এবং আইডিআই সভায় যোগ দিতে সোমবার রাতে দুবাই যাচ্ছেন তিনি।
৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠেয় সভাশেষে তিনি কুয়েত ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে সেদেশে যাবেন এসিসি টুয়েন্টি টুয়েন্টি কাপের ফাইনাল দেখতে। সহযোগী সদস্যদের নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২ নভেম্বর।
সফরশেষে ৪ নভেম্বর দেশে ফিরবেন বিসিবি সভাপতি। দুটো সফরেই তার সঙ্গী হবেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24