২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচির ওয়ানডে নিয়ে এখনো সংশয়ে দক্ষিণ আফ্রিকা

পিসিবি কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়েও শঙ্কা যায়নি দক্ষিণ আফ্রিকার। ২৯ অক্টোবর শেষ ওয়ানডের ভেন্যু করাচি কতটা নিরাপদ তা জানতে মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক এক জন শীর্ষস্থানীয় কর্মকর্তারা পাঠিয়েছে তারা। তার রিপোর্টের ভিত্তিতেই প্রোটিয়ারা সিদ্ধান্ত নেবে করাচিতে তারা খেলবে কি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ফয়সালাবাদ, পাকিস্তান, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পিসিবি কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়েও শঙ্কা যায়নি দক্ষিণ আফ্রিকার। ২৯ অক্টোবর শেষ ওয়ানডের ভেন্যু করাচি কতটা নিরাপদ তা জানতে মঙ্গলবার নিরাপত্তা বিষয়ক এক জন শীর্ষস্থানীয় কর্মকর্তারা পাঠিয়েছে তারা। তার রিপোর্টের ভিত্তিতেই প্রোটিয়ারা সিদ্ধান্ত নেবে করাচিতে তারা খেলবে কি না। ৪ বছর আগের পাকিস্তান সফরে নিরাপত্তা জনিত কারণে করাচিতে একটিও ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা। তবে এবার সর্বোচ্চ নিরাপত্তা পাওয়ার আশ্বাস পেয়ে তারা আর আপত্তি জানায়নি। একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর করাচিতে টেস্টও খেলেছে। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর গাড়ি-বহরে বোমা হামলার পর তারা সেখানে যাওয়ার ব্যাপারে শঙ্কিত। ইসলামাবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও তারা আশ্বস্ত হতে পারেনি। তাই নিজেরাই উদ্যোগ নিয়েছে নিরাপত্তা-ব্যবস্থা পরীক্ষা করার। পিসিবির মুখপাত্র এহসান মালিক জানিয়েছেন, "দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বিষয়ক এক জন পরামর্শক সেখানে (করাচিতে) যাবেন এবং নিজের উদ্যোগে সেখানকার পরিস্থিতি পরীক্ষা করবেন। বুধবার ফিরে রিপোর্ট করবেন তিনি। তার পরই শেষ ম্যাচের ভেন্যুর ব্যাপারে দক্ষিণ আফ্রিকানরা সিদ্ধান্ত নেবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩৪ঘ.