২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ইনিংসের ব্যর্থতা সামলাচ্ছে চট্টগ্রাম ও সিলেট

ক্ষয়িষ্ণু ব্যাটিং সামর্থ্যরে জন্য ওয়ানডের পর টেস্ট দলেও আসন টলে গেছে খালেদ মাসুদের। এবার সেটা পুনরুদ্ধারের মিশন নিয়েই জাতীয় ক্রিকেট লিগে খেলতে নেমেছেন রাজশাহী অধিনায়ক খালেদ মাসুদ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে তার ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ৩০১ রান তুলে তিনটি বোনাস পয়েন্ট পেয়ে গেছে স্বাগতিকরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মাসুদ ৮২ রান করেছেন ২৪১ বলে। জবাবে প্রথম ইনিংসের (১৪১/১০) ব্যর্থতা ঝেড়ে ফেলছে সিলেট। তৃতীয় দিনের শেষে তারা ৪ উইকেটে তুলেছে ১৬৭ রান। রাজশাহীর চেয়ে মাত্র ৭ রানে এগিয়ে তারা। ক্রিজে আছেন অধিনায়ক রাজিন সালেহ (৫৩*) ও মুশফিকুর রহিম (২২*)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 04:37 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, ২১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ক্ষয়িষ্ণু ব্যাটিং সামর্থ্যরে জন্য ওয়ানডের পর টেস্ট দলেও আসন টলে গেছে খালেদ মাসুদের। এবার সেটা পুনরুদ্ধারের মিশন নিয়েই জাতীয় ক্রিকেট লিগে খেলতে নেমেছেন রাজশাহী অধিনায়ক খালেদ মাসুদ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে তার ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ৩০১ রান তুলে তিনটি বোনাস পয়েন্ট পেয়ে গেছে স্বাগতিকরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মাসুদ ৮২ রান করেছেন ২৪১ বলে। জবাবে প্রথম ইনিংসের (১৪১/১০) ব্যর্থতা ঝেড়ে ফেলছে সিলেট। তৃতীয় দিনের শেষে তারা ৪ উইকেটে তুলেছে ১৬৭ রান। রাজশাহীর চেয়ে মাত্র ৭ রানে এগিয়ে তারা। ক্রিজে আছেন অধিনায়ক রাজিন সালেহ (৫৩*) ও মুশফিকুর রহিম (২২*)। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে প্রথম ইনিংসের (১৭৬/১০) ব্যর্থতা বেশ ভালোভাবেই সামলে উঠেছে চট্টগ্রাম। তামিম ইকবাল (৬০) ও নাজিমউদ্দিনের (৭৯) ফিফটিতে তৃতীয় দিনের শেষে ৯ উইকেটে ৩০৭ রান তুলেছে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৩৬ঘ.