২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বিভ্রাটে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সৌভাগ্য, বড় কোনো দুর্ঘটনায় পড়তে হয়নি তাদের। সোমবার সকালে নাগপুর থেকে মুম্বাই যাওয়ার পথে তাদেরকে বহন করা বিমানটির সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। ১০ মিনিট পর বিমান চালক বাধ্য হয়ে জরুরী অবতরণ করেন নাগপুর বিমানবন্দরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

নাগপুর, ভারত, ১৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সৌভাগ্য, বড় কোনো দুর্ঘটনায় পড়তে হয়নি তাদের। সোমবার সকালে নাগপুর থেকে মুম্বাই যাওয়ার পথে তাদেরকে বহন করা বিমানটির সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। ১০ মিনিট পর বিমান চালক বাধ্য হয়ে জরুরী অবতরণ করেন নাগপুর বিমানবন্দরে। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে নাগপুর থেকে রওনা দেয় 'জেট এয়ারওয়েজ'-এর ঐ বিমান। কিন্তু তার পরই সেই দুর্ঘটনা। নাগপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সতর্কতার জন্যই বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি। ষষ্ঠ ওয়ানডের জন্য যে হোটেলে উঠেছিলেন বিমানবন্দর থেকে সেখানেই চলে যান ক্রিকেটাররা। পরে দুপুরে অন্য একটি বিমানে করে তারা মুম্বাইয়ে পৌঁছান। সেখানেই বুধবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু দল। নাগপুরে ১৮ রানে জিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় ইতিমধ্যেই ৭ ম্যাচের সিরিজ জয় করে নিয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরে দুর্ঘটনায় পড়া বিমানটিতে অবশ্য শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, জহির খান, যুবরাজ সিং ও ইরফান পাঠান ছিলেন না। ষষ্ঠ ওয়ানডে শেষ হওয়ার পর রোববার রাতেই তারা মুম্বাইয়ে চলে গেছেন। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১২৬ঘ.