২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের দুঃখ ভুলতে চান ক্যালিস

ব্যক্তিগত অর্জনের তালিকাটা সমৃদ্ধ হতে পারে জ্যাক ক্যালিসের। কিন্তু তার দলীয়ভাবে অর্জনের তালিকায় বড় এক শূন্যতা রয়ে গেছে আজো। এখনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২২ বছরের নির্বাসন শেষে ফেরার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো টেস্ট সিরিজও জিততে পারেনি। নিঃসন্দেহে দুটোই খুব কঠিন লক্ষ্য। এবং ক্যালিসের বিশ্বাস অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারানো বিশ্বকাপ জয়ের মতোই সম্মানজনক এক অর্জন। দুটো অর্জনের মধ্যে তেমন কোনো তফাত নেই বলেই আগামী বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট জয় দিয়ে এখনো বিশ্বকাপ না পাওয়ার দুঃখ ভুলতে চাইছেন ক্যালিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2007, 02:13 PM

Updated : 26 Apr 2022, 02:50 PM

লাহোর, ১৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)