[ ক্রিকেট ] টেন্ডুলকারের ৪০০তম ওয়ানডে ৯ উইকেটে জিতল অস্ট্রেলিয়া উপলক্ষ্যটা শচীন টেন্ডুলকারকে ঘিরেই ব্যাপ্তি পাওয়ার কথা। হাজার হোক, নিজেদের মাটিতে নিজেদের দর্শকদের সামনে ৪০০তম ওয়ানডে খেলছেন ভারতীয় এই জীবন্ত কিংবদন্তী। কিন্তু শেষমেষ যা দাঁড়ালো, তাতে নিশ্চিতভাবেই দিনটি ভুলে যেতে চাইবেন টেন্ডুলকার। বৃহস্পতিবার বরোদায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিউচার কাপ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচটি ৯ উইকেটে হেরেছে ভারত। ৩৯.৪ ওভার খেলে ১৪৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছেছে ২৫.৫ ওভারে। একই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করেছে রিকি পন্টিংয়ের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৪:০১, ১১ অক্টোবর ২০০৭ | আপডেট: ১৪:৫০, ২৬ এপ্রিল ২০২২ বরোদা, ১১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24