বিদ্রোহ দমন নয়, তবে স্তিমিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগ (আইসিএল) নিয়ে যে মাতামাতি শুরু হয়েছিল, তা ঠেকাতে হুমকি-ধামকিতে খুব একটা কাজ হচ্ছিল না। কিন্তু সমান্তরালে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু করে বরং আসল ধাক্কাটা দিয়েছে তারা। এখানে একের পর এক যোগ দিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটাররা। তালিকায় সর্বশেষ অধিনায়ক গ্রায়েম স্মিথের নেতৃত্বে পাঁচ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। বাকিরা হচ্ছেন হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, অ্যাশওয়েল প্রিন্স ও উদীয়মান অলরাউন্ডার অ্যালবি মর্কেল। শোয়েব আখতারেরও আইপিএল-এ যোগ দেয়ার জোরালো সম্ভাবনা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
09 Oct 2007, 10:52 AM
Updated :
26 Apr 2022, 02:50 PM
মুম্বাই, ৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)